1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

তাইওয়ান ঘিরে চীনের তৎপরতায় ‘উদ্বিগ্ন’ বাইডেন।

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ১২১ সময় দর্শন

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফরের জেরে গত সপ্তাহে তাইওয়ানের চারদিকে সামরিক মহড়া শুরু করেছিল চীন। তাজা গোলাবর্ষণসহ চীনা সামরিক বাহিনীর এই মহড়া রোববার শেষ হওয়ার কথা ছিল।

তবে কথা থাকলেও মহড়া শেষ করেনি বেইজিং। বরং তার পরিসর আরও বাড়িয়েছে।আর এতেই নিজের উদ্বেগের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার (৯ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

 

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসির সফরের প্রতিবাদে তাইওয়ানের চারপাশে বেইজিংয়ের বৃহত্তম অনুশীলনের নির্ধারিত সমাপ্তির একদিন পর দ্বীপটির চারপাশে নতুন সামরিক মহড়ার ঘোষণা দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

সোমবার চীনের সামরিক বাহিনী বলেছে যে, তারা তাইওয়ানের আশপাশে সমুদ্র এবং আকাশে মহড়া চালিয়ে যাচ্ছে। একইসঙ্গে চীনের পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড চীনা সোশ্যাল মিডিয়া ওয়েইবোতে বলেছে, চলমান এই মহড়ায় তারা সাবমেরিন বিরোধী হামলা এবং সমুদ্র অভিযান পরিচালনা করবে।

রয়টার্স বলছে, ন্যান্সি পেলোসির সফরের পর সোমবারই প্রথম এই ইস্যুতে প্রকাশ মন্তব্য করেন প্রেসিডেন্ট বাইডেন। এদিন তিনি বলেন, তিনি তাইওয়ান নিয়ে চিন্তিত নন তবে এই অঞ্চলে চীনের কর্মকাণ্ড নিয়ে তিনি উদ্বিগ্ন।

ডেলাওয়্যারে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমি উদ্বিগ্ন যে তারা (চীন) যতটা পারছে ততটা এগিয়ে যাচ্ছে। কিন্তু আমি মনে করি না যে তারা তাদের (সক্ষমতার) চেয়ে বেশি কিছু করতে যাচ্ছে। ’

এদিকে প্রেসিডেন্ট বাইডেনের পর চীনের সামরিক মহড়ার নিন্দা করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরেও। তিনি বলেন, ‘চীন উত্তেজনা বাড়াতে শুরু করার পর থেকেই আমরা তাদের নিন্দা করছি। তারা উস্কানিমূলক, দায়িত্বজ্ঞানহীন এবং ভুল হিসাবের ঝুঁকি বাড়িয়ে তুলছে। এবং এটিই তিনি – প্রেসিডেন্ট বাইডেন – বলতে চেয়েছেন। ’

মূলত মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসির সফরের পর তাইওয়ানের কাছাকাছি এলাকায় নৌ ও বিমান বাহিনীর নজিরবিহীন মহড়া চালিয়ে যাচ্ছে চীনা সামরিক বাহিনী। তবে কিছু নিরাপত্তা বিশ্লেষক এবং কূটনীতিকদের আশঙ্কা, মহড়ার মাধ্যমে হয়তো তাইওয়ানের প্রতিরক্ষার ওপর চাপ বাড়াতে চাইছে বেইজিং।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu