1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বড় জয়ে বার্সার শিরোপা জয়

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ১৪০ সময় দর্শন

মেক্সিকান ক্লাব পুমাসের জালে ৬ গোল পুরে দিয়ে জোয়ান গ্যাম্পার ট্রফি জিতেছে বার্সেলোনা। বার্সার জার্সিতে রবার্ট লেভান্ডভস্কির প্রথম গোল, পেদ্রির জোড়া গোলের সঙ্গে উসমান দেম্বেলে, পিয়ের-এমেরিক অবামেয়াং ও ফ্রেঙ্কি ডি ইয়ংদের একটি করে গোলে বড় জয়ে শিরোপা নিশ্চিত হয় দলটির।

অবশেষে বার্সেলোনার জার্সিতে গোল পেলেন দলটির নতুন স্ট্রাইকার রবার্ট লেভান্ডভস্কি। প্রাক-মৌসুমে বেশ কয়েকটি প্রীতি ম্যাচ খেললেও তার পা থেকে গোল আসেনি।

শেষতক বার্সার জার্সিতে গোলের ঠিকানা খুঁজে পেয়েছেন এই পোলিশ স্ট্রাইকার। জোয়ান গ্যাম্পার ট্রফিতে ন্যু ক্যাম্পে মেক্সিকান ক্লাব পুমাসের বিপক্ষে ম্যাচ শুরুর ৩ মিনিটের মধ্যেই কাতালান ক্লাবটির হয়ে নিজের প্রথম গোল পান লেভান্ডভস্কি।

 

তার গোলের পর ম্যাচের প্রথম কুড়ি মিনিটের মধ্যে আরও তিনবার পুমাসের জাল কাঁপায় স্বাগতিক বার্সেলোনা। ৫ এবং ১৯ মিনিটে মিডফিল্ডার পেদ্রি এবং দশম মিনিটে উসমান দেম্বেলে বল জালে জড়ালে তখনই ম্যাচ থেকে ছিটকে মেক্সিকান অতিথিরা।

দ্বিতীয়ার্ধের ৪৯ এবং ৮৪ মিনিটে যথাক্রমে পিয়ের-এমেরিক অবামেয়াং এবং ফ্রেঙ্কি ডি ইয়ং আরও দুবার লক্ষ্যভেদ করলে বড় জয়ে শিরোপা নিশ্চিত হয় বার্সেলোনার।

এদিকে দীর্ঘ সময় বার্সার জার্সি গায়ে মাঠ মাতানো ব্রাজিলিয়ান কিংবদন্তি দানি আলভেস এদিন পুমাসের হয়ে খেলেছেন সাবেক ক্লাবের বিপক্ষে। ম্যাচ শেষে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছেন ন্যু ক্যাম্পে উপস্থিত প্রায় ৮৩ হাজার বার্সা সমর্থক। দ্বিতীয় মেয়াদে এক মৌসুম বার্সায় কাটিয়ে গত জুনে কাতালান ক্লাবটিকে বিদায় বলেছেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu