1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বাসের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ল শিশু, প্রাণ গেল দুইজনেরই

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ৫২০ সময় দর্শন

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে ৮ মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির মায়েরও মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মিল্টন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  এ ঘটনায় আহত হয়েছে ওই পরিবারের তিন সদস্য।

নিহত দুজন হলেন-কাশিয়ানী উপজেলার ফলসি গ্রামের রফিক কাজীর স্ত্রী মীরা বেগম (৩৫) ও তাঁর ৮ মাসের ছেলে নূর মোহাম্মদ কাজী।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, মীরা কাশিয়ানী উপজেলার তিলছাড়া গ্রামের বাবার বাড়ি থেকে স্বামী রফিক কাজীর ব্যাটারিচালিত ভ্যানে করে পরিবারের সদস্যদের নিয়ে ফলসী গ্রামে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন।

পথে মিল্টন বাজারে গোপালগঞ্জ থেকে ছেড়ে যাওয়া কাশিয়ানীর ব্যাসপুরগামী একটি বাস তাদের ভ্যানকে ধাক্কা দেয়। এতে মায়ের কোল থেকে ছিটকে রাস্তায় পড়ে যায় শিশু নূর মোহাম্মদ। ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মীরা বেগমকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu