1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

খুলনায় চাঁদার দাবিতে অপহরণ, গ্রেপ্তার ৫

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ২১৭ সময় দর্শন

পাঁচ কোটি টাকা মুক্তিপনের দাবিতে অপহরণকৃত ব্যবসায়ীকে খুলনার সোনাডাঙ্গা বাইপাস এলাকা থেকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় পাঁচ অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৩ আগস্ট) র‌্যাব কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন।

ভুক্তভোগী নিরু মোল্লা গোপালগঞ্জের বিজয়পাশা এলাকার ব্যবসায়ী।

 

তার একটি ফিলিং স্টেশন ও দুইটি ব্রিকস ফিল্ড রয়েছে।

 

র‌্যাব জানায়, গত ২ আগষ্ট সকালে ব্যবসায়ী নিরু মোল্লা গোপালগঞ্জ থেকে ব্যক্তিগত মাইক্রোবাসে ব্যবসায়িক কাজে খুলনায় আসেন। সকাল সাড়ে সাতটায় খুলনা কেডিএ ময়ূরি আবাসিক প্রকল্পের মেইন গেটের সামনে পৌছালে ৮/১০ জন সন্ত্রাসী মোটরসাইকেলে এসে গাড়ির গতিরোধ করে। তারা গাড়ির দরজা খুলে তাকে জীবননাশের হুমকি দিয়ে অপহরণ করে খুলনার বিভিন্ন স্থানে নিয়ে ঘোরাঘুরি করে।

এক পর্যায়ে অপহরণকারীরা পাঁচ কোটি টাকা মুক্তিপণ দাবী করলে নিরু মোল্লা ৫০ লাখ টাকা দিতে রাজি হয়। তিনি তার মালিকানাধীন ফিলিং স্টেশনের ম্যানেজার মাফিকুলকে ফোন দিয়ে ৫০ লাখ টাকা পাঠিয়ে দিতে বলেন। কিন্তু তার স্ত্রী ও বড় ভাই তাৎক্ষণিক ঘটনাটি র‌্যাবকে অবহিত করলে তারা উদ্ধার অভিযান শুরু করে। গ্রেপ্তারকৃতদের হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- গোপালগঞ্জের রাজু শেখ (২৫), নড়াইলের সাইফুল ইসলাম (৩০), হোজাইফা আল বারী (২৮), খুলনা দৌলতপুরে রানা বেগ (৩০) ও লবনচরা এলাকার রাসেল মৌলঙ্গী (২৮)।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu