1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ভোলায় স্বেচ্ছাসেবকদল নেতা হত্যার প্রতিবাদে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি।
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ১৩৯ সময় দর্শন

ভোলা জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের হামলা ও গুলিবর্ষণে স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিমকে হত্যা এবং অর্ধশতাধিক নেতাকর্মী আহত হওয়ার অভিযোগে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল।

৩ আগষ্ট বুধবার সকালে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করে তারা। এ সময় জেলা যুবদলের উদ্যোগে জরিনামিয়ার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব ও শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ।

সমাবেশে অন্যান্যদের মধ্যে জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, জিয়াউর রহমান জিয়া, সহ-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান লিটন, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মামুনুর রশিদ বাবু, আলম হোসেন, প্রচার সম্পাদক কাজল আহমেদ, দপ্তর সম্পাদক আতিকুর রহমান লিটন প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, যতদিন পর্যন্ত সরকার পতন না হবে ততদিন পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবোনা। এই সরকার দেউলিয়া হয়ে গেছে। বিনাভোটের সরকারের পায়ের নিচে মাটি নেই বুজতে পেরে ঘুম খুন করে যাচ্ছে।

আগামী দিনে এই ঘুম, খুন আর হামলা-মামলা দিয়ে বিএনপিকে দমিয়ে রাখা যাবেনা বলে সরকারকে হুশিয়ারি করেন বক্তারা। এ সময় ভোলায় স্বেচ্ছাসেবক দলনেতা হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu