ভোলা জেলা বিএনপির শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে নির্বিচারে পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলনেতা আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচীর অংশ হিসেবে জামালপুরে জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২ আগষ্ট মঙ্গলবার সকালে স্টেশন বাজারস্হ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন জামালপুর জেলা বিএনপি।
জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক গোলাম রব্বানীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আনিছুর রহমান বিপ্লব, সফিউর রহমান সফি, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম প্রমুখ।
এছাড়াও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রোমেল,সাজ্জাদ হোসেন পল্টন, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা কৃষক দলের সভাপতি মাজেদুল ইসলাম সাত্তার, শহর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাইন উদ্দিন বাবুল, জেলা শ্রমিক দলের সভাপতি শেখ মোঃ আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাক,জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগম, সাধারণ সম্পাদক সাইদা আক্তার শ্যাম, জেলা সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল মোমেন আকন্দ কাওছার, সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম কর্ণেল সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা করা হয়েছে। তার এই মৃত্যুর শোককে শক্তিতে রুপান্তরিত করে আগামী দিনে সরকার পতনের আন্দোলন আরও বেগবান করে তুলতে হবে। এই সরকার আজ নিজেদের ব্যর্থতা আড়াল করতেই গুম, খুনে মেতে উঠেছে। তাই সরকারের কাছে আর আবেদন-নিবেদন করে কোন লাভ হবে না। আগামী দিনে জনগণকে সাথে নিয়ে সরকারের বিদায় ঘন্টা বাজবে বলে হুশিয়ারি দেন তারা।