নাটোরের সিংড়ায় শহর রক্ষা বাঁধ সহ বাঁধ চত্বরে রবীন্দ্র সরোবর, নজরুল সরোবর ও জীবনান্দ সরোবর নামে ৩ টি লেকের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ সকাল ১১ টায় এসব কাজের শুভ উদ্বাধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথী পানি সম্পদ উপমন্ত্রী এ.কে.এম এনামুল হক শামীম এমপি।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী, জুনাইদ আহমেদ পলক এমপির সভাপত্বিতে অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পানি উন্নয়ন র্বোড রাজশাহীর প্রধান প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা ভাইস চেয়ারম্যান, কামরুল হাসান কামরান সহ গন্য মান্য ব্যক্তিবর্গ।