1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আগে থেকে প্রস্তুত ছিলাম আমি : পূর্ণিমা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ১১৭ সময় দর্শন

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা নতুন ঘর বেঁধেছেন। গত ২৭ মে ভালোবেসে বিয়ে করেছেন আশফাকুর রহমান রবিন নামের এক যুবককে। পূর্ণিমার স্বামী রবিন একটি বহুজাতিক কোম্পানিতে মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি পূর্ণিমার চেয়ে বয়সে ছোট।

এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানান আলোচনা-সমালোচনা হচ্ছিল। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন পূর্ণিমা।
পূর্ণিমা জানান, বিয়ের আগে থেকেই এমনটা ধারণা করেছিলেন। এজন্য প্রস্তুতি নিয়ে রেখেছেন সমালোচনা সহ্য করার। গণমাধ্যমকে পূর্ণিমা বলেন, ‘এটার জন্য আগে থেকে প্রস্তুত ছিলাম আমি। জানতাম, বিয়ের পর স্বামীর বয়স নিয়ে কথা উঠবে। যারা এসব লেখেন, না লিখতে পারলে তারা ভালো থাকবেন না। না লিখতে পারলে তাদের মন খিটখিট করবে। আমাকে দুই–তিনটা গালি দিতে না পারলে উল্টা পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়াঝাটি করবেন তারা। আমাকে নিয়ে এভাবে গালাগালি করে যদি তাদের শান্তি লাগে, আমি খুশি। ’

নিন্দুকদের শান্তি-সুখ কামনা করে পূর্ণিমা আরও বলেছেন, ‘আমার ছবি পোস্ট করে দু-চারটা গালি দিক, তাতে আমার কোনো সমস্যা নেই। তবু তারা শান্তিতে থাক, সুখে থাক, সুস্থ থাক। তাদের জন্য আমাদের দুজনের পক্ষ থেকে শুভকামনা। ’

প্রসঙ্গত, ২০১৮ সালে কাজের সূত্রে আশফাকুর রহমান রবিনের সঙ্গে পরিচয় হয় পূর্ণিমার। এরপর আলাপে আলাপে তাদের বন্ধুত্ব ও প্রেম হয়। সেটাকেই বিয়েতে পূর্ণতা দিয়েছেন নায়িকা। এর আগে আহমেদ ফাহাদ জামাল নামের এক ব্যক্তির সঙ্গে দীর্ঘ প্রায় এক যুগ সংসার করেছেন পূর্ণিমা। তাদের একটি কন্যাসন্তানও রয়েছে। বছর তিনেক আগে ফাহাদের সঙ্গে পূর্ণিমার বিচ্ছেদ হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu