দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে সংলাপ করছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার ষষ্ঠ দিনের সংলাপে বসেছে বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতারা।
নির্বাচনে কোন প্রার্থী প্রভাব বিস্তার করছে তা তথ্য প্রমাণসহ ইসিকে জানানোর কথা বললেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তাহলে দলগুলোর চাহিদা অনুযায়ী মনোনয়ন বাতিল করা যাবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ভালো নির্বাচনের জন্য সকল অংশীজনের কমিটমেন্ট থাকবে। নির্বাচনকালীন সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ। ইসিকে সরকারের সহযোগিতা করতে হবে, এটা তাদের সাংবাধানিক দায়িত্ব।
তিনি আরও বলেন, নির্বাচন একটি জটিল ও কঠিন কর্মযজ্ঞ। এজন্য সবার সহযোগিতা চাইলেন সিইসি।
এক ঘন্টার সংলাপে খেলাফত আন্দোলনের নেতারা দলটির পক্ষ থেকে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিসহ ৪০টি প্রস্তাব দেন।