1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

লালমনিরহাট জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

লালমনিরহাট প্রতিনিধি।।
  • আপডেটের সময় : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ১২০ সময় দর্শন

নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লালমনিরহাট জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফারুকুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, মাছ শুধু আমাদের নিজেদের জন্য নয়, বিপুল পরিমান মাছ বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে চাই। মাছ চাষের মাধ্যমে বেকারত্ব দূর হবে। বেশি বেশি উদ্যোক্তা তৈরি করতে হবে। গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখতে মৎস্যচাষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

দেশের প্রতিটি পুকুর, খাল, নদী-নালা, বিল সব জায়গায় মাছের চাষ বৃদ্ধি করতে হবে। তবেই মাছে ভাতে বাঙালির ঐতিহ্যকে ফিরিয়ে আনা সম্ভব হবে। আগামী ২৪-২৯ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হবে। মৎস্য সপ্তাহের প্রথম দিনে র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, পেনা অবমুক্তকরণ, প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হবে।

দ্বিতীয় দিনে মৎস্য চাষি ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়, তৃতীয় দিনে মোবাইল কোর্ট, চতুর্থ দিনে মাটি, পানি পরীক্ষা ও প্রামান্যচিত্র প্রদর্শন, পঞ্চম দিনে মৎস্যচাষীদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ, সমাপনী দিনে জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ণ ও সমাপনী অনুষ্ঠান। লালমনিরহাট জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফারুকুল ইসলামের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টি এম এ মমিন।

মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলো প্রতিনিধি আবদুর রব সুজন, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও লালমনিরহাটের কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu