1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ভুয়া খতিয়ান খুলে জমি দখল করার প্রতিবাদে গলাচিপায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সজ্ঞিব দাস,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ১২০ সময় দর্শন

ভুয়া খতিয়ান খুলে জমি দখল করার প্রতিবাদে পটুয়াখালীর গলাচিপায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরকাজল ইউনিয়নের চর কপালবেড়া গ্রামে খোরশেদ আলম খান বাড়ির সামনের সড়কে চর কপালবেড়া মৌজার ক্ষতিগ্রস্ত জমির মালিকগণের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ক্ষতিগ্রস্ত জমির মালিকগণের পক্ষে বক্তব্য রাখেন আনোয়ার আলম খান, আব্দুর রব মৃধা, শাহাদাত হোসেন, ফারুক সিকদার, হাফেজ জিয়া উদ্দিন ও ফজলুল হক।

মানববন্ধনে বক্তারা বলেন, ভূমিদস্যু রহমান মৃধার নেতৃত্বে জাহাঙ্গীর পন্ডিত, আলী আজগর, তরিকুল রহমান, রবিউল পাঠারী, দুলাল খানসহ এদের একটি চক্র চরবিশ্বাস তহসিল অফিস ও উপজেলা ভূমি অফিসের কিছু অসাধু কর্মকর্তার সহযোগিতায় চর কপালবেড়া মৌজার ৫৯/৬০ এর ৩ একর বন্দোবস্ত জমি ৮/১২ রেজিস্টার ঘষামাজা করে পূর্বের নাম মুছিয়া নতুন নাম লিখিয়া ভুয়া খতিয়ান খুলিয়া গায়ের জোরে অন্যায়ভাবে জমি দখল করিয়াছে।

এছাড়া চক্রটি জাল জালিয়াতি করে শত শত বন্দোবস্তকৃত জমি জোরপূর্বক ভোগদখল করে আসছে। ভুয়া কাগজপত্র বাতিল করে অবিলম্বে প্রকৃত বন্দোবস্ত পাওয়া জমির মালিকরা যাতে তাদের জমি ফেরত পেতে পারেন তার জন্য সরকারের কাছে জোর দাবি জানান বক্তারা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি গ্রামের মূল সড়ক প্রদক্ষিণ করে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu