1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পটুয়াখালী জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেটের সময় : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ১৫২ সময় দর্শন

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পটুয়াখালী জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ জুলাই) বেলা ১২ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জাতীয়- সংগঠনের পতাকা উত্তোলন, বেলুন ফেস্টুন ও শান্ত্মির প্রতীক পায়রা উড়িয়ে পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করা হয়। জেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক স্বপন ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। সম্মেলনের উদ্বোধক হিসেবে ছিলেন কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার। এসময় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এ্যাডভোকেট তাপস কুমার পাল।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ শহীদুলস্নাহ পিপিএম, পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শ্যামল রায়, রবীন্দ্র নাথ বসু, শুভাশিষ বিস্বাস সাধন, সাংগঠনিক সম্পাদক ব্রজ গোপাল দেবনাথ ও সদস্য সুরঞ্জিৎ দত্ত লিটু, কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট বিমল সমাদ্দার। এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পটুয়াখালী জেলা শাখার সভাপতি অতুল চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ্যাডভোকেট উজ্জল বসু ও এ দ্বি-বার্ষিক সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক সন্ত্মেস কুমার দাস।

এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মানস কান্ত্মি দত্ত ও এ্যাডভোকেট কালা চান সাহা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, দুমকী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রিপন কুমার শীল, গলাচিপা উপজেলা শাখার সভাপতি গোপাল সাহা , সাধারন সম্পাদক সমিত কুমার দত্ত মলয়, গলাচিপা পৌর শাখার সভাপতি কমল সরকার, বাউফল উপজেলা শাখার সাধারণ সম্পাদক অতুল চন্দ্র পাল, কুয়াকাটা পৌর শাখার সভাপতি শ্রী অনন্ত্ম মুখার্জি, পটুয়াখালী সদর উপজেলা শাখার সদস্য সচিব এ্যাড. শ্রী সুব্রত চন্দ্র শীল, মির্জাগঞ্জ উপজেলা শাখার আহবায়ক শ্রী বাবুল কর্মকার ( কালু), রাঙ্গাবালী উপজেলা শাখার সভাপতি শ্রী রাধানাথ কর্মকার, গলাচিপা পৌর সভা শাখার সাধারণ সম্পাদক গোপাল দেবনাথ, গলাচিপা পৌর শাখার প্রচার সম্পাদক সাংবাদিক সজ্ঞিব দাস, দশমিনা উপজেলা শাখার সভাপতি এ্যাড. উত্তম কর্মকার ও কলাপাড়া উপজেলা শাখার সভাপতি শ্রী হীরা হাওলাদার স্বপন। এসময় এ সম্মেলননে প্রস্তুতি কমিটির সদস্য সচিব শ্রী কানাই লাল সাহা সহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পটুয়াখালী জেলা, বিভিন্ন উপজেলা ও বিভিন্ন পৌর কমিটি শাখার শত শত নারী-পুরম্নষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনে স্বপন ব্যানার্জকে সভাপতি ও সঞ্জয় খাসকেলকে সাধারন সম্পাদক করে দুই বছর মেয়াদী জেলা পূজা উদযাপন পরিষদের কমিটি ঘোষণা করা হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu