1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বিক্ষোভস্থলে নিরাপত্তা বাহিনীর অভিযানে আটক শতাধিক

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ১২৭ সময় দর্শন

শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে শপথ নেওয়ার পরপরই রাজধানী কলম্বোয় মূল বিক্ষোভস্থলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়েছে। অভিযানে শত শত সেনা ও পুলিশ সদস্য অংশ নিয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

অভিযানে বিবিসির এক সাংবাদিককে মারধর করা হয়েছে। এক সেনা সদস্য ওই সাংবাদিকের মোবাইল নিয়ে গেছেন এবং অভিযানের সময় তোলা ভিডিও মুছে দিয়েছেন।

শপথ নেওয়ার পর পরই রনিল বিক্রমাসিংহে বলেছিলেন, সরকারকে ক্ষমতাচ্যূত করা কিংবা সরকারি কোনও ভবন দখল নেওয়া গণতান্ত্রিক কার্যক্রম নয়। এই ধরনের কোনও কিছু হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি ঘোষণা দিয়েছিলেন।

বিক্ষোভকারীরা জানান, শুক্রবার বিকেলের মধ্যে এলাকাটি খালি করার পরিকল্পনা ছিল তাদের। কিন্তু তার আগেই অভিযানে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এর আগে বৃহস্পতিবার (২১ জুলাই) দেশটির পার্লামেন্ট ভবনে তাকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি জয়ন্ত জয়সুরিয়া।

বুধবার পার্লামেন্টে ভোটের পর রনিল বিক্রমাসিংহে ১৩৪ ভোট পেয়ে শ্রীলঙ্কার নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হন। এর আগে গত ১৪ জুলাই গোতাবায়া রাজাপাকসে সিঙ্গাপুরে পালিয়ে গিয়ে পদত্যাগপত্র পাঠালে পদটি শূন্য হয়।

রাজাপাকসে সিঙ্গাপুরে পালিয়ে যাওয়ার পর গত সপ্তাহে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হন ছয়বারের প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। সে সময় প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও অফিস দখল করে নেয় বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীরা বিক্রমাসিংহের ব্যক্তিগত বাড়িও পুড়িয়ে দেয় এবং তার অফিসে হামলা চালায়। কিন্তু তাকে ক্ষমতাচ্যুত করতে ব্যর্থ হয়। তাই বিক্রমাসিংহে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ায় বিক্ষোভ শুরু করেন শ্রীলঙ্কার সাধারণ মানুষ।

শ্রীলঙ্কায় এবারের প্রেসিডেন্ট নির্বাচন একটি বিরল ঘটনা। কারণ এতে পার্লামেন্টের স্পিকার নির্বাচন দেন। ১৯৭৮ সাল থেকে ইতিহাসে কখনোই প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট দেয়নি পার্লামেন্ট।

১৯৯৩ সালে প্রেসিডেন্ট রানাসিংহে প্রেমাদাসাকে হত্যা করা হলে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদটি মধ্য মেয়াদে শূন্য হয়। সে সময় পার্লামেন্টে প্রেমাদাসার মেয়াদের জন্য ডি বি উইজেতুঙ্গাকে সর্বসম্মতিক্রমে সমর্থন করা হয়েছিল।

নতুন প্রেসিডেন্ট ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত রাজাপাকসের অবশিষ্ট মেয়াদের জন্য দায়িত্ব পালন করবেন। শ্রীলঙ্কার ২২ মিলিয়ন মানুষের প্রয়োজনীয়তা পূরণ করতে আগামী ছয় মাসে প্রায় পাঁচ বিলিয়ন ডলার প্রয়োজন। সূত্র: এএফপি, বিবিসি

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu