1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেটের সময় : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ১২৫ সময় দর্শন

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম সূর্যোদয় ও সূর্যাস্তের জেলা খ্যাত বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল ও বাংলাদেশের একটি উপকূলীয় জেলা পটুয়াখালী।

পটুয়াখালীর গলাচিপায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২ উপজেলা পর্যায়ের খেলার শুভ উদ্বোধন হয়েছে। বুধবার (২০ জুলাই) সকাল ১০ টায় গলাচিপা শেখ রাসেল স্টেডিয়ামে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে পবিত্র কুরআন থেকে তেলওয়াত ও গীতা পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

পরে জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উড়িয়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম।এসময় উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি) কর্মকর্তা মাহাবুব আলম শিকদার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার দ্বীপ শিখা জয়ন্তী, মীজানুর রহমান, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মাদ কামাল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রিন্টু কুমার রক্ষিত, সাধারণ সম্পাদক নুসরাত জাহান আনা, উপজেলা ক্রীড়া বিষয়ক সাধারণ সম্পাদক আবু বকর শিবলী।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেম, জাকির হোসেন, ফোরকান আহমেদ, রফিকুল ইসলাম, রেফায়েতুল ইসলাম ও শাখারুল ইসলামসহ প্রমুখ। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন উপজেলার আমখোলা ইউনিয়নের দড়ি বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গজালিয়া হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়।

ইউনিয়ন পর্যায়ে বিজয়ী হয়ে উপজেলা পর্যায়ে মোট ১২টি বালিকা দল অংশগ্রহণ করবে। এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগমী ২৪ জুলাই।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu