1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আমরা বিএনপির জন্য অপেক্ষা করব: সিইসি

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ১১০ সময় দর্শন

নির্বাচন কমিশন এখন পর্যন্ত দুই দফায় বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছে আলোচনার জন্য। কিন্তু কোনোবারই ইসির ডাকে সাড়া দেয়নি দলটি। তবু অপেক্ষায় থাকবে সাংবিধানিক এই সংস্থা। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এমনটাই জানিয়েছেন।

আজ বুধবার গণতন্ত্রী পার্টির সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমরা বিএনপির জন্য ওয়েট করব। ’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চলমান সংলাপের আজ চতুর্থ দিন। এতে বেলা ৩টায় অংশ নেওয়ার কথা ছিল বৃহত্তর রাজনৈতিক গোষ্ঠী বিএনপির। কিন্তু দলটি শুরু থেকে তা প্রত্যাখ্যান করে আসছে। বিএনপির একটাই কথা, এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। আর সংলাপ তো প্রশ্নই আসে না।

গণতন্ত্রী পার্টির সংলাপ শেষে সাংবাদিকেরা জানতে চাইলে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ইসির প্রতি অনাস্থা আছে বা নাই, দুটোই। আপনারা তো পেপারেই দেখেছেন একটা দলের হয়তো অনাস্থা আছে। আবার আমাদের সঙ্গে যাঁরা বসছেন, তাদের প্রত্যেকের আমাদের (ইসি) প্রতি আস্থা আছে।

চলমান সংলাপ প্রসঙ্গে সিইসি আরও বলেন, সব দলই ইতিবাচক। সবাই ঐক্যের কথা বলছেন। ঐক্য হতেও পারে, না-ও হতে পারে। আমাদের প্রয়াস অব্যাহত রাখব।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu