1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ১২৫ সময় দর্শন
সংগৃহীত ছবি

গত মার্চ মাস থেকে অর্থনৈতিক সংকটের কারণে শ্রীলঙ্কায় শুরু হয় আন্দোলন। চরম অর্থনৈতিক সংকটে তীব্র গণবিক্ষোভের মুখে শ্রীলংকার সরকারের পতন ঘটেছে। এদিকে, শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। গতকাল রোববার রাতে এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এটি আজ সোমবার থেকে কার্যকর হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জননিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং মানুষের জীবনের জন্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ ও পরিষেবার রক্ষণাবেক্ষণের স্বার্থে এটি (জরুরি অবস্থা জারি) করা সমীচীন।

এই সপ্তাহে শ্রীলঙ্কার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে তার সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থান থেকে বাঁচতে বিদেশে পালিয়ে গেছেন।

শুক্রবার গোতাবায়া রাজাপাকসের পদত্যাগপত্র পার্লামেন্টে গৃহীত হয়েছে। এর আগে কলম্বোর রাস্তায় কয়েক হাজার সরকারবিরোধী বিক্ষোভকারী এসে তার সরকারি বাসভবন ও অফিস দখল করার পর তিনি মালদ্বীপ এবং তারপর সিঙ্গাপুরে চলে যান।

নতুন প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে শনিবার শ্রীলঙ্কার পার্লামেন্ট বৈঠকে বসেছে। এদিন সংকটে বিধ্বস্ত জাতিকে কিছুটা স্বস্তি দিতে জ্বালানির একটি চালান পৌঁছেছে।

রাজাপাকসের মিত্র বিক্রমাসিংহে পূর্ণকালীন প্রেসিডেন্ট পদের দৌড়ে শীর্ষ প্রতিযোগীদের মধ্যে একজন কিন্তু বিক্ষোভকারীরাও তাকেও সরে যাওয়ার দাবি জানিয়েছে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu