1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ভারতে চলছে প্রেসিডেন্ট নির্বাচন, লড়াইয়ে যশবন্ত-দ্রৌপদী

ডেস্ক নিউজ
  • আপডেটের সময় : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ১২২ সময় দর্শন
ভারতে চলছে প্রেসিডেন্ট নির্বাচন, লড়াইয়ে যশবন্ত-দ্রৌপদী

শুরু হল ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া। রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মু বনাম যশবন্ত সিন্হার লড়াইয়ে দেশের প্রায় ৪ হাজার ৮০০ জন সংসদ সদস্য ও বিধায়ক ভোট দিচ্ছেন আজ সোমবার।

সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভোটের এই দৌড়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী যশবন্ত সিনহার থেকে অনেকটাই এগিয়ে আছেন এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু।

বিজেপি নেতৃত্বের হিসাব অনুযায়ী, দ্রৌপদী মোট ভোটের অন্তত ৬২ শতাংশ ভোট পেয়ে জিততে চলেছেন। তার ঝুলিতে এনডিএর ৪৮ শতাংশ এবং এর বাইরে কিছু দলও তাকে সমর্থন দিচ্ছে। এমন অবস্থায় মুর্মুর জয় অনেকটাই নিশ্চিত বলে মনে করা হচ্ছে।

প্রেসিডেন্ট নির্বাচনের এক দিন আগে এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু বলেন, তিনি প্রার্থী হওয়ায় দেশের আদিবাসী ও নারীরা আনন্দিত। রোববার দিল্লিতে এনডিএ সংসদ সদস্য সামনে হাজির হয়ে আনুষ্ঠানিকভাবে তাদের সমর্থন চেয়ে মুর্মু বলেন, ‘আমাকে প্রার্থী করায় আদিবাসী ও নারীদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়েছে। দেশে দশ কোটি আদিবাসী রয়েছেন।

আদিবাসীদের মধ্যে সাতশোর বেশি সম্প্রদায় রয়েছে। সকলেই আমার মনোনয়নে আনন্দিত। ’

ভোট গণনা হবে আগামী বৃহস্পতিবার। ভারতের রাষ্ট্রপতি পদে ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত সংবিধানের সর্বোচ্চ এই পদ সামলেছেন রামনাথ কোবিন্দ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu