1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

অসহায় হতদরিদ্র পরিবারের বন্দোবস্তকৃত জমি আত্মসাতের অপচেষ্টা ও মিথ্যা মামলা করার প্রতিবাদে গলাচিপায় মানববন্ধন

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী)প্রতিনিধি
  • আপডেটের সময় : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ২৩৩ সময় দর্শন

জালিয়াত চক্রের মূল হোতা ভূমিদস্যু নজরুল ইসলাম কর্তৃক শতাধিক পরিবারের বন্দোবস্তকৃত জমির ভুয়া কাগজপত্র তৈরি করে অসহায় হতদরিদ্র পরিবারের জমি আত্মসাতের অপচেষ্টা ও মিথ্যা মামলা করার প্রতিবাদে পটুয়াখালীর গলাচিপায় মানববন্ধন হয়েছে।

শনিবার বেলা ১১টায় উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরবিশ্বাস ইউনিয়নের দক্ষিণ চরবিশ্বাস আমগাছিয়া লঞ্চঘাট সংলগ্ন মাইয়ার চর এলাকায় বন্দোবস্তকৃত জমির প্রতারিত হতদরিদ্র পরিবার বর্গের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন দক্ষিণ চরবিশ্বাস গ্রামের ভুক্তভোগী আনোয়ার হোসেন মৃধা, মন্নান মাতবর, শামসুল হাওলাদার, ওয়াজেদ আকন, শাহিনুর বেগম ও রুমা বেগম।

মানববন্ধনে বক্তারা প্রশাসনের কাছে ভূমিদস্যু নজরুল ইসলামকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পাশাপাশি অবিলম্বে অসহায় হতদরিদ্র পরিবারগুলোর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানান বক্তারা প্রশাসনের কাছে। উল্লেখ্য, গলাচিপা উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরবিশ্বাস ইউনিয়নের দক্ষিণ চরবিশ্বাস গ্রামের ভূমিহীন হতদরিদ্র শতাধিক পরিবার মাইয়ার চরে ২০০৬, ২০০৭ ও ২০০৮ সালে সরকারি খাস জমি বন্দোবস্ত নেয় এবং ভোগদখল করে। সম্প্রতি স্থানীয় ভূমিদস্যু নজরুল ইসলাম বন্দোবস্তকৃত জমির ভুয়া কাগজপত্র তৈরি করে ভুক্তভোগী পরিবারগুলোকে সেখান থেকে উৎখাত করার জন্য জোরপূর্বক মাছের ঘের করার অপচেষ্টা চালাচ্ছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu