1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি।।
  • আপডেটের সময় : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ২২১ সময় দর্শন

লালমনিরহাটে গাছের সাথে ঝুলে থাকা শরিফুল ইসলাম (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ জুলাই) দুপুরে সদর উপজেলার হারাটী ইউনিয়নের আমবাড়ি (চিনির দিঘি) এলাকার একটি গাছ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত শরিফুল হারাটী ইউনিয়নের কৃষক মোহাম্মদ সালাউদ্দিনের দ্বিতীয় পুত্র। পুলিশ ও এলাকাবাসী জানায়, লালমনিরহাট সদর উপজেলার হারাটী ইউনিয়নের আমবাড়ির (চিনিরদিঘি) একটি রাস্তা দিয়ে পথচারীরা যাওয়ার সময় তারা একটি গাছে ঝুলন্ত অবস্থায় একজনকে ঝুলে থাকতে দেখতে পায়। পরে কাছে গিয়ে তারা দেখতে পান গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলে থাকা ব্যাক্তি শরিফুল। পরে পুলিশে খবর দিলে লালমনিরহাট সদর থানার ঘটনা স্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে।

তবে এটি হত্যা, নাকি আত্মহত্যা, এ নিয়ে অনেক জল্পনা কল্পনা এলাকাবাসীর মধ্যে। এসময় নিহত শরিফুলের বাবার আহাজারিতে এলাকা ভারি হয়ে ওঠে। ঘটনার পর পরই অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) মারুফা জামাল ঘটনাস্থল পরিদর্শন করেন। লালমনিরহাট অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) মারুফা জামাল জানান, মরদেহটি উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য মর্গে আনা হয়েছে। তবে প্রাথমিক অবস্থায় এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তারপরেও এটি হত্যা নাকি আত্মহত্যা ময়না তদন্ত শেষে জানা যাবে। থানায় একটি ইউইডি মামলার প্রস্তুতি চলছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu