1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পালাননি গোটাবায়া, সই করেছেন পদত্যাগপত্রে

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ১২৪ সময় দর্শন

পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। গতকাল সোমবার তিনি পদত্যাগপত্রে সই করেছেন বলে জানা গেছে। এদিকে প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, প্রেসিডেন্ট দেশেই আছেন, পালিয়ে যাননি।

জানা গেছে, প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগপত্র কার্যকর হবে কাল বুধবার (১৩ জুলাই) থেকে।

দেশটির পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে কাল জনসমক্ষে প্রেসিডেন্টের পদত্যাগপত্র জাতির কাছে ঘোষণা করবেন।
শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিররের এক প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট পদত্যাগপত্রটি স্বাক্ষর করে একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার কাছে হস্তান্তর করেছেন। ওই কর্মকর্তা এটি স্পিকারের কাছে হস্তান্তর করবেন।

এদিকে, গণমাধ্যমে প্রকাশিত গোটাবায়া রাজাপক্ষের দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার খবর প্রত্যাখ্যান করেছে প্রেসিডেন্টের কয়েকটি ঘনিষ্ঠ সূত্র। তারা ডেইলি মিররকে নিশ্চিত করেছে, রাজাপাকসে দেশেই আছেন। সশস্ত্র বাহিনী তাকে নিরাপত্তা দিচ্ছে।

গত শনিবার বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে পড়লে পালিয়ে যান প্রেসিডেন্ট গোটাবায়া। এরপর থেকে এখন পর্যন্ত তিনি কোথায় রয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। বিক্ষোভকারীরা পরে প্রধানমন্ত্রীর বাসভবনেও অবস্থান নেন।

এদিকে, বিক্ষোভ জোরালো হলে গত শনিবারই গোটাবায়া রাজাপক্ষে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বলে জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। আর প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেও বলেছেন, সব দলের অংশগ্রহণে সরকার করা গঠন হলে তিনি পদত্যাগ করবেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu