1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

‘এবছর চামড়া নষ্ট হওয়ার আশঙ্কা নেই’

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ২১৮ সময় দর্শন

লবনের সংবরাহ ভালো থাকায় এবং সঠিক সময়ে লবণ দেয়ার কারণে এবছর চামড়া নষ্ট হওয়ার আশঙ্কা নেই বলে মনে করছেন কাঁচা চামড়ার ব্যবসায়ীরা। তবে বেড়েছে চামড়া সংরক্ষণের খরচ। আর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, চামড়ার সংগ্রহ এবং সংরক্ষণে এবছর অব্যবস্থাপনা হয়নি।

দ্বিতীয় দিনের মতো দেশের সবচেয়ে বড় কাঁচা চামড়ার আড়ত পোস্তায় আসছে পশুর চামড়া।

তবে পরিমাণে সেটি খুবই কম। বরাবরের মতোই দাম নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ ক্রেতা বিক্রেতা উভয়ের। তবে চাহিদা না থাকায় বিক্রি হয়নি অনেক ছাগলের চামড়া।
পোস্তায় ১ লাখ চামড়া সংরক্ষণের লক্ষ্য থাকলেও সেটি পূরণ হয়নি সোমবার সকাল পর্যন্ত। শ্রমিকের মজুরি লবণের বাড়তি দামের কারণে এবছর প্রতি বর্গফুট চামড়া সংরক্ষণে ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৩০ টাকা। যদিও সঠিক সময়ে সংরক্ষণ করার কারণে চামড়া নষ্ট হওয়ার আশঙ্কা নেই বলে মনে করছে কাঁচা চামড়া আড়তদার সমিতি।

এদিকে, আজ সোমবার সকালে পোস্তার বিভিন্ন আড়ত পরিদর্শন করে কোন অনিয়ম পায়নি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধি দল।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu