1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

অসচেতনতা যেন ঈদ আনন্দকে বিষাদে পরিণত না করে: কাদের

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : রবিবার, ১০ জুলাই, ২০২২
  • ২২৯ সময় দর্শন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে আওয়ামী লীগের পক্ষে ঈদের শুভেচ্ছা জানিয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সমান্যতম অবহেলা, অসচেতনতা এবং স্বাস্থ্যবিধির প্রতি উদাসীনতা যেন ঈদ আনন্দকে বিষাদে রূপ দিতে না পারে, সেদিকে বিশেষ ভাবে নজর নজর দিতে হবে।

রোববার (১০ জুলাই) সকালে তিনি তার বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন।

কাদের বলেন, আমরা এমন এক সময়ে ঈদ উদযাপন করছি যখন দেশের একটি এলাকার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত এবং করোনার সংক্রমণের ঊর্ধ্বগতিও দৃশ্যমান। এজন্য আমরা সবাই মানবিক কারণে বন্যার্ত মানুষের সহায়তায় আন্তরিক থাকবো অপরদিকে করোনা সংক্রমণ রোধে থাকবো সর্বোচ্চ সচেতন।

এবারের ঈদে পরস্পরের সহমর্মি হওয়ার আহবান জানিয়ে বলেন, ঈদ আমাদের ত্যাগের শিক্ষা দেয়, আনন্দ ভাগাভাগি করার শিক্ষা দেয়, প্রতিবেশী কিংবা অসহায়ের প্রতি উদার-হস্ত হওয়ার দীক্ষা দেয়। তাই সবাই মিলে আসুন ঈদ আনন্দ ভাগাভাগি করি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, পারস্পরিক সৌহার্দ্য এবং সম্প্রীতির মাধ্যমে গড়ে তুলি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত সমৃদ্ধ বাংলাদেশ।

দেশবাসী এবং বিশ্বের যেই প্রান্তে বাংলাদেশের নাগরিকগণ জীবন জীবিকার প্রয়োজনে অবস্থান করছেন – তাদের সবাইকে আবারো আজকের এই দিনে ঈদের শুভেচ্ছা জানান ওবায়দুল কাদের।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu