1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সঙ্কট কাটিয়ে পৃথিবী দ্রুত পুরানো রূপে ফিরবে : তথ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : রবিবার, ১০ জুলাই, ২০২২
  • ২৩২ সময় দর্শন

করোনা মহামারি ও অর্থনৈতিক সঙ্কট কাটিয়ে পৃথিবী দ্রুত আবারো পুরানো রূপে ফিরবে বলে আশা প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। এসময় দোষারোপ ও মিথ্যাচারের রাজনীতির পরিবর্তে সম্প্রীতির রাজনীতি প্রতিষ্ঠিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আজ রোববার নিজের নির্বাচনী এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সুখবিলাস গ্রামের ঈদগাহে ঈদুল আযহা’র নামাজ আদায় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

ড. হাছান মাহমুদ বলেন, আজকে পৃথিবীতে মহামারি চলছে, আবার করোনা বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন দেশে।

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে পৃথিবীতে অর্থনৈতিক সঙ্কটও তৈরী হয়েছে। এসময় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মানুষে মানুষে সম্প্রীতি এবং আমাদের দেশে সম্প্রীতির রাজনীতি স্থাপিত হবে।
তথ্যমন্ত্রী বলেন, ‘পৃথিবী যেন এই মহামারি এবং অর্থনৈতিক সঙ্কট থেকে মুক্তি পায়। সমস্ত দলমত নির্বিশেষে আমরা যেন সবাই মিলে এই সঙ্কট মোকাবেলা করতে পারি। একে অপরকে দোষারোপ ও মিথ্যাচারের রাজনীতির পরিবর্তে সম্প্রীতির রাজনীতি প্রতিষ্ঠিত হবে এবং সঙ্কট মোকাবেলা করার মানসিকতা সবার মধ্যে তৈরী হবে। দেশকে আমরা উন্নতির দিকে নিয়ে যেতে পারি- মহান আল্লাহর কাছে আজকের এইদিনে এটাই প্রার্থনা। ’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরো বলেন, বৈশ্বিক সঙ্কটের মধ্যেও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, দেশের মানুষকে ভালো রেখেছেন। ভালো রাখার প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। সমস্ত সঙ্কট মোকাবেলা করে ভবিষ্যতেও তাঁর হাত ধরে যেন দেশ এগিয়ে যায়- মহান আল্লাহর কাছে আজকের দিনে সেই প্রার্থনাই জানাই।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu