1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আদমজী ইপিজেডে আগুন, গ্যাস সরবরাহ বন্ধ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ১১৬ সময় দর্শন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের ভেতরে একটি নির্মাণাধীন পাওয়ার প্ল্যান্টে পাইলিংয়ের কাজ চলার সময় গ্যাস লাইন ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (১৭ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট। ইপিজেডের ভেতরে গ্যাসের পাইপলাইন থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানায় ফায়ার সার্ভিস।

এদিকে দুপুর ১২ টা পর্যন্ত আগুনের তীব্রতা ও গ্যাসের সরবরাহ চলমান থাকায় কাছে যেতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা। ১২ টার দিকে গ্যাস লাইনের গ্যাস সরবরাহ কমিয়ে ধীরে ধীরে বন্ধ করা হচ্ছে। গ্যাস সরবরাহ কমিয়ে আগুন নেভানোর কাজে গতি এনেছে ফায়ার সার্ভিস।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুন কোনো ফ্যাক্টরিতে নয় গ্যাস লাইন ফেটে লেগেছে। এটি একটি নির্মাণাধীন পাওয়ার প্ল্যান্ট। আমাদের ইপিজেড, হাজীগঞ্জ ও মন্ডলপাড়া স্টেশনের ৫টি ইউনিট ইতোমধ্যে আগুন নেভাতে কাজ করছে। আগুনের সূত্রপাত পরে বলা যাবে। কোনো হতাহত নেই।

তিনি জানান, আগুনের তীব্রতা অনেক তাই কাছে যেতে পারছিলাম না আমরা। গ্যাস লাইনের চাপ কমিয়ে এটি বন্ধ করা হচ্ছে। এখন আরো সামনে গিয়ে কাজ করা হবে। পাইলিং এর কোনো কাজে বা আঘাতে হয়তো পাইপটি ফেটে গেছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu