1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় ছেলের হাতে লাঞ্চনার শিকার, বিচারের আশায় ঘুরছে মা

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ২৬৭ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপায় ছেলের হাতে মায়ের লাঞ্চিত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গোলখালী ইউনিয়নের কিসমত হরিদেবপুর গ্রামে।

লাঞ্চিত মা শরুবালা জানান, আমার স্বামী রাজেশ^র চন্দ্র দাস অনেক আগেই মারা গেছে। তার মৃত্যুর পরে দুই ছেলের সাথেই থাকি। মানুষের সাথে কাজ করে কিছু টাকা সঞ্চয় করি। মানুষের হাঁস-মুরগী, গরু-ছাগল পালন করে ও পানের বরজে কাজ করে প্রায় ৫২ হাজার টাকা জোগাড় করি। যা আমার বৃদ্ধ বয়সের বেঁচে থাকার অবলম্বন ছিল।

আমার সেই টাকা আমার দুই ছেলের বউ ও ছেলেরা ঘর তোলার জন্য ধার নেয়। আমার স্বামীর পৈত্রিক জায়গায় ওরা ঘর উঠায়। আর আমাকে থাকতে দেয় একটি বারান্দায়। পরে আমি আমার টাকা ফেরত চাইতে গেলে আমার পুত্রবধু সুভাদ্রা রানী, লিপিকা রানী, ছেলে স্বপন দাস, রিপন দাস আমাকে মারধর করে সেই বারান্দা থেকে টেনে হিঁচড়ে বের করে দেয়।

টাকা চাইতে গেলে প্রায়ই তারা আমাকে নির্যাতন করত। আমি ওদের অত্যাচার সইতে না পেরে বাধ্য হয়ে বৃহস্পতিবার (১৬ জুন) বেলা ১২ টায় ইউএনও স্যার ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। আমি সঠিক বিচার চাই। আর কোন মা যেন সন্তানের হাতে নির্যাতিত না হয় বলে তিনি কান্নায় ভেঙে পড়েন।

এ বিষয়ে ছেলে স্বপন দাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি মায়ের শরীরের এমন কোনো জায়গায় আঘাত করি নি। এ বিষয়ে ইউপি সদস্য দুলাল প্যাদা বলেন, বিষয়টি নিয়ে দু’পক্ষকে নিয়ে বসা হয়েছে।

কিন্তু কয়েকদিন পর আবার ঝগড়ার খবর শুনি। এ বিষয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসিরউদ্দিন হাওলাদার বলেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক কাওসার হোসেন তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. খালেক মাস্টার ও সাধারণ সম্পাদক আ. হালিম হাওলাদার ও আমাকে সহ ৪ জনকে বিষয়টি মীমাংসার জন্য উপজেলা পরিষদ চেয়ারম্যান লিখিতভাবে পাঠান। আমি চৌকিদার পাঠিয়ে দু’পক্ষকে ইউনিয়ন পরিষদে ডেকে মীমাংসার ব্যবস্থা করব। এ বিষয়ে গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu