1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

শিগগিরই মুক্তি পাচ্ছে ‘অবরোধ সিজন ২’

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ১৪৭ সময় দর্শন

বাংলার ভার্সেটাইল অভিনেতা আবির চট্টোপাধ্যায়। ভারতীয় বাংলা সিনেমা ‘ক্রস কানেকশন’ দিয়ে সিনেমা জগতে পা রাখেন আবির চট্টোপাধ্যায়। এরপর ‘ব্যোমকেশ’, ‘ফেলুদা’র মতো গোয়েন্দা চরিত্রে অভিনয় করে দর্শকের মনে ছাপ রেখে গেছেন।

প্রমাণ করেছেন নিজের অভিনয় দক্ষতা।

‘ব্যোমকেশ’ নামে ব্যাপক খ্যাতি কুড়িয়েছেন এ অভিনেতা। এবার একেবারে নতুনরূপে হাজির হবেন আবির। হিন্দি ওয়েব সিরিজ ‘অবরোধ সিজন ২’ নিয়ে হাজির হতে যাচ্ছেন তিনি।
এবার একজন সেনা অফিসারের ভূমিকা পালন করবেন তিনি। সিরিজটি মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। ২৪ জুন থেকে সনি লাইভে দেখা যাবে সিরিজটি। ২০২০ সালে এই একই প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল ‘অবরোধ: দ্য সিজ উইদিন’। তারই ধারাবাহিকতায় এবারের সিজন।

সার্জিক্যাল স্ট্রাইকের ওপর নির্মিত সিরিজ ‘অবরোধ’-এর প্রথম সিজনের পর থেকেই দ্বিতীয় সিজন নিয়ে দর্শকের আগ্রহ ছিল তুঙ্গে। প্রথম সিজনে আর্মি অফিসারের রূপে ছিলেন অমিত সাধ। আর দ্বিতীয় সিজনে একই ভূমিকা পালন করবেন আবির চট্টোপাধ্যায়।

সিরিজে তার সঙ্গে আরও থাকছেন অহনা কুমার, সঞ্জয় সুরি, নীরজ কবি মতো অভিনেতারা। সেনি লাইভ প্ল্যাটফর্মে দেখা যাবে সিরিজটি। টিজার দেখেই আবিরকে প্রশংসায় ভাসাচ্ছেন ভক্তরা।

এর আগে টালিউডের যীশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়ের মতো বেশ কিছু অভিনেতা হিন্দি সিনেমা কিংবা সিরিজে অভিষেক করেছেন। এবার সেই তালিকায় যোগ হলো টালিউডের আরেক অভিনেতার নাম। সূত্র: হিন্দুস্তান টাইমস।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu