1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ২৬৪ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপায় থানা পুলিশের উদ্যাগে ‘জনতাই পুলিশ-পুলিশই জনতা-’ এই স্লোগানকে সামনে রেখে মাদক নির্মূল, সন্ত্রাস, জঙ্গীবাদ, সাম্প্রদায়িকতা, ইভটিজিং, বাল্য বিয়ে বন্ধসহ সকল অপরাধ প্রতিরোধে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় গলাচিপা সরকারি কলেজ অডিটোরিয়াম ভবনে গলাচিপা থানা পুলিশের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির। সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য কমিউনিটি পুলিশিং এর নানান দিক তুলে ধরে বলেন, ‘তোমরা যারা আজ শিক্ষার্থী আবার তোমারাই আগামী জাতির ভবিষ্যৎ।

তাই তোমরা যাতে বিপদগামী না হও তার দেখভাল করার দ্বায়িত্ব অভিভাবক হিসেবে আমাদের। তোমরা আমাদের সন্তানের মত আমরা চাই তোমাদের ভবিষ্যৎ আইন, শৃঙ্খলার মধ্যে সুন্দরভাবে গড়ে উঠুক’। এ ছাড়া তিনি শিক্ষার্থীদের অপরাধমূলক কার্যক্রম থেকে বিরত থাকতে নানা দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির, তিনি বলেন, ‘শিক্ষার্থীরা ভবিষ্যৎ জাতির ফাউন্ডেশন। তারা যদি বিপদগামী হয়, মাদকসেবি হয় তাহলে জাতির এবং দেশের ভবিষ্যৎ অন্ধকার। তিনি আরোও বলেন, মাদক এমন একটি উপাদান যা সেবনে মানসিক, শারীরিক, আত্মিক, নৈতিক, ধর্মীয় কোনদিক থেকে উপকারীতা নেই যা আছে তাতে ক্ষতি বেশি’।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গলাচিপা সরকারি কলেজের ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. লিয়াকত হোসেন শেখ, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ও বিভাগীয় প্রধান এ এস এম খলিলুর রহমান, আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক মো. রোকনুজ্জামান খান, পদার্থবিদ্যা বিভাগের প্রভাষক এ জেড এম নাসির উদ্দীন, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক ও বিভাগীয় প্রধান মো. ওয়াহাব মিয়া।

এসময় আরো উপস্থিত ছিলেন, গলাচিপা থানার এসআই (নিঃ) মো. মোক্তার হোসেন, একাত্তর টেলিভিশনের সাংবাদিক সাকিব হাসান, গলাচিপা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. রনি খান ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। সবশেষ শিক্ষার্থীদের অপরাধমূলক কর্মকা- থেকে বিরত থাকতে উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu