1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মার্কিন সরকার বিশ্বের সবচেয়ে মিথ্যাবাদী সরকার : চীন

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ১৫৪ সময় দর্শন

যুক্তরাষ্ট্রের বিকৃত তথ্য ছড়ানো এবং মিথ্যার সাম্রাজ্য নিয়ে অহংকার বন্ধ করা উচিত বলে মনে করছে চীন। গতকাল (বুধবার) রাজধানী বেইজিংয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে একথা বলেছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম মুখপাত্র ঝাও লিজিয়ান।

তিনি বলেন, ভুল তথ্যের ওপর আমেরিকার যে রাজ্য গড়ে তুলেছে তা তাদের বন্ধ করা উচিত, কারণ এটি সবাই জানে যে, মার্কিন সরকার হচ্ছে বিশ্বের সবচেয়ে মিথ্যাবাদী সরকার।

ঝাও লিজিয়ান বলেন, মার্কিন রাজনীতিবিদরা সম্পূর্ণভাবে মিথ্যা তথ্য ছড়ায় অথচ এই ভুল ও মিথ্যা তথ্যের জন্য জীবন দেয় আমেরিকার সাধারণ মানুষ।

আমেরিকার মিথ্যা তথ্যের উদাহরণ হিসেবে ঝাও লিজিয়ান ইরাক যুদ্ধের কথা উল্লেখ করেন। তিনি বলেন, তখন টিউবে করে আমেরিকা সাদা পাউডার দেখিয়ে জনগণকে ভুল বুঝিয়েছিলো যে, সেটি হলো গণবিধ্বংসী অস্ত্র এবং কথিত সেই গণ বিধ্বংসী অস্ত্রের অজুহাত তুলে ইরাকে আগ্রাসন চালানো হয় যার ফলে কমপক্ষে আড়াই লাখ ইরাকি বেসামরিক নাগরিককে জীবন দিতে হয়েছে।

সিরিয়ার সেনাদের রাসায়নিক হামলা সম্পর্কিত কথিত হোয়াইট হেলমেটের প্রচার করা ভিডিওর কথা উল্লেখ করে লিজিয়ান বলেন, ওই ভুয়া তথ্য প্রচার করে সিরিয়ার অভ্যন্তরে অত্যন্ত নিখুঁতভাবে বিমান হামলা চালিয়ে কমপক্ষে ১ হাজার ৬০০ বেসামরিক নাগরিক হত্যা করেছে মার্কিন বাহিনী। অথচ এখনো মার্কিন সরকার ওই হামলাকে ন্যায্য বলে দাবি করে।

চীনা মুখপাত্র বলেন, আমেরিকা করোনা ভাইরাস এবং এর উৎপত্তি ও বিস্তার সম্পর্কেও মিথ্যা তথ্য পরিবেশন করেছে। এইসব মিথ্যা তথ্য ছড়ানোর কারণে সারাবিশ্বে আমেরিকার বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা কমে গেছে বলে ঝাও লিজিয়ান মন্তব্য করেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu