1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

‘দুর্বলের কোনো জায়গা নেই, যুদ্ধের বিকল্প নেই’

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ১২২ সময় দর্শন

বিচার ব্যবস্থাকে সরকার সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতি অন্ধকার গহ্বরের দিকে চলে গেছে। যেখান থেকে ফিরে আসার আর কোনো পথ দেখা যাচ্ছে না। জিয়াকে খলনায়ক বানানোর ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন তিনি।

ফখরুল বলেন, জিয়াকে অস্বীকার করা মানে স্বাধীনতাকে অস্বীকার করা।

ক্ষমতাসীনরা জিয়াউর রহমানকে নিয়ে ষড়যন্ত্র করে স্বাধীনতার চেতনা ভুলন্ঠিত করছে।
বিএনপি মহাসচিব আরও বলেন, বেগম জিয়াকে অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছে। লড়াই করতে হবে, দুর্বলের কোনো জায়গা নেই, যুদ্ধের কোনো বিকল্প নেই৷ আইনজীবীদের শক্ত অবস্থান নিতে হবে।

লুটেরা, দুর্বৃত্ত সরকার যে বাজেট দেয় তা দুর্নীতি করে লুটপাটের জন্য। এই বাজেটে বিএনপিকে কোনো আগ্রহ নেই বলেন ফখরুল।

ফখরুল বলেন, বেগম জিয়াকে পদ্মা থেকে ফেলে দেওয়া কিংবা ড. ইউনুসকে নিয়ে বাজে কথা বলা রাজনৈতিক শিষ্ঠাচারের মধ্যে পড়ে না।

‌‘৭১এর যুদ্ধ রাজতন্ত্রের জন্য নয়, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য করা হয়েছে। সকলকে এক হয়ে লড়াই করতে হবে। গণতন্ত্র ফিরিয়ে আনতো হবে৷ আন্দোলনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা হবে৷’

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu