1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

এবারের বাজেটে যেসব চ্যালেঞ্জ থাকছে

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ১২৩ সময় দর্শন

করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতির যখন টালমাটাল পরিস্থিতি, এমন সময় জাতীয় সংসদে দেশের ৫১তম বাজেট উত্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ২৩তম বাজেট।

এবারের ‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’ শিরোনামের বাজেটটি হতে যাচ্ছে অর্থমন্ত্রী মুস্তফা কামালের চতুর্থ বাজেট।

২০২২-২৩ অর্থবছরে বাজেটের আকার হতে যাচ্ছে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কৃষি খাত, স্বাস্থ্য, মানবসম্পদ, কর্মসংস্থান ও শিক্ষাসহ বেশ কিছু খাতকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবারের বাজেটে।
এবারের বাজেট আওয়ামী লীগ নেতৃত্বধীন সরকারের টানা তৃতীয় মেয়াদের চতুর্থ বাজেট। এটি হচ্ছে সরকারের জন্য পূর্ণাঙ্গ শেষ বাজেট। কারণ আগামী বছরের জুনে উত্থাপন করা হবে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট। সেটি প্রথম ছয় মাস বাস্তবায়নের সুযোগ পাবে বর্তমান মেয়াদের সরকার।

কারণ, ২০২৩ সালের ডিসেম্বরে অথবা ২০২৪ সালের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। তাই এবারের বাজেটই সম্পূর্ণ বাস্তবায়নের সুযোগ পাচ্ছে সরকার।

২০২২-২৩ অর্থবছরের বাজেটে মূল চ্যালেঞ্জগুলো হলো- মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বেসরকারি বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানো, ভর্তুকির অর্থের জোগান, বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখা, ব্যাংক ঋণের সুদের হার স্থিতিশীল রাখা, রাজস্ব আদায়ের পরিমাণ বাড়ানো ও বাজেট ঘাটতি কমানো, সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতা বাড়ানো এবং নতুন দারিদ্র্য ঠেকানো।

২০২২-২৩ অর্থবছরে বাজেটের আকার হতে যাচ্ছে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কৃষি খাত, স্বাস্থ্য, মানবসম্পদ, কর্মসংস্থান ও শিক্ষাসহ বেশ কিছু খাতকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবারের বাজেটে।

২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ দশমিক ৫ শতাংশ এবং মূল্যস্ফীতির নির্ধারিত লক্ষ্যমাত্রা থাকবে ৫ দশমিক ৬ শতাংশ।

এবারের বাজেটে সরকারের আয়ের সম্ভাব্য লক্ষ্যমাত্রা ৪ লাখ ৩৬ হাজার ২৭১ কোটি টাকা এবং ঘাটতি বাজেটের আকার ২ লাখ ৪১ হাজার ৭৯৩ কোটি টাকা।

প্রস্তাবিত বাজেটে কর বাবদ আয় ধরা হয়েছে ৩ লাখ ৮৮ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাধ্যমে আয়ের লক্ষ্য ধরা হয়েছে ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা। এনবিআর বহির্ভূত কর থেকে আয় ধরা হয়েছে ১৮ হাজার কোটি টাকা। এ ছাড়া কর ছাড়া আয় ধরা হয়েছে ৪৫ হাজার কোটি টাকা।

বাজেটের ঘাটতি পূরণে সরকারকে অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে ঋণ নিতে হবে। প্রস্তাবিত বাজেটে অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেওয়ার লক্ষ্য ধরা হয়েছে ১ লাখ ৪৬ হাজার ৩৩৫ কোটি টাকা এবং বৈদেশিক উৎস থেকে ৯৫ হাজার ৪৫৮ কোটি টাকা।

প্রসঙ্গত, গত রোববার (৫ জুন) একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়। আজ (৯ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের জাতীয় বাজেট প্রস্তাব উত্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu