1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ফিরোজের কলাগাছে ভেসে চেন্নাইযাত্রা! বিশ্বাস করছে না অনেকেই

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ১৬০ সময় দর্শন

কুয়াকাটা সমুদ্রে সাঁতার কাটতে নেমে নিখোঁজ পর্যটক ফিরোজ সিকদার বাড়ি ফিরেছেন। গতকাল বুধবার তাকে পরিবারের কাছে হস্তান্তর করেছে মহিপুর থানার পুলিশ। এ সময় ফিরোজের ভাই মাসুদ সিকদারের করা নিখোঁজ ডায়েরি তুলে নেন তিনি।

পরিবারের কাছে হস্তান্তরের আগে পুলিশি জিজ্ঞাসাবাদে অসংলগ্ন বক্তব্য দিয়েছেন ফিরোজ। কলাগাছে ভেসে কুয়াকাটা থেকে চেন্নাই যাওয়া এবং সেখান থেকে ফেরার গল্প রহস্যজনক মনে করছে অনেকে। ফিরোজ পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমকলা ইউনিয়নের মৃত মিলন সিকদারের ছেলে।

ফিরোজ সাংবাদিকদের জানান, ২৭ মে দুপুরে সমুদ্রে গোসল করতে নামেন তিনি। একপর্যায়ে ঢেউয়ের তোড়ে সমুদ্রের ভেতরে চলে যান। এরপর সেখানে একটি কলাগাছ পেয়ে জীবন বাঁচাতে তার ওপর চড়ে বসেন। সেই কলাগাছে ভেসে থাকা অবস্থায় মাছ ধরা ট্রলারের জেলেরা তাকে তুলে নেয়। পরে তাকে ভারতীয় নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয় বলে দাবি ফিরোজের।

সেখান থেকে কিভাবে বা কোন প্রক্রিয়ায় দেশে ফিরলেন এ ব্যাপারে নির্ভরযোগ্য কেনো তথ্য দিতে পারেননি ফিরোজ। তার ভাষ্য মতে, নৌবাহিনীর সদস্যরা তাকে বিমানে এবং ট্রেনে বেনাপোল পৌঁছে দেন। তবে দেশে প্রবেশের কোনো কাগজ বা ভারতে ভ্রমণের কোনো নথি (টিকিট বা পারমিট) দেখাতে পারেননি ফিরোজ।আমকলা ইউনিয়নের চেয়ারম্যান মো. কামরুজ্জামান মনির বলেন, ‘ফিরোজ বাড়িতে এসে স্বাভাবিক জীবন যাপন করছে। তার সঙ্গে কথা বলেছি। ঘটনা ঘোলাটে মনে হয়েছে। তার কোনো কথারই ভিত্তি পাইনি।’

কলাপাড়া উপজেলা ফিশিং ট্রলার মাঝি সমবায় সমিতির সভাপতি নুরু মাঝি বলেন, ‘লবণাক্ত সমুদ্রের পানিতে সাত থেকে আট ঘণ্টা ভাসামান থাকলে চেহারা ও ত্বকের দৃশ্যমান পরিবর্তন ঘটবে। কিন্তু ফিরোজের বেলায় কোনো কিছুই স্পষ্ট ছিল না।’

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বলেন, ‘ফিরোজ কুয়াকাটা সৈকত থেকে ভেসে গিয়েছেন কি না সেটা স্পষ্ট না। তবে তিনি বেনাপোল সীমান্ত থেকে মহিপুরে এসেছেন, এটা সত্য। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবহিত আছে। তার ভাই মাসুদ সিকাদার থানায় করা জিডি তুলে নিয়েছেন। আমরা ফিরোজকে তার ভাইয়ের জিম্মায় দিয়েছি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu