1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নিখোজঁ ব্যবসায়ী স্বপন উদ্ধার

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী)প্রতিনিধি
  • আপডেটের সময় : বুধবার, ৮ জুন, ২০২২
  • ১১০ সময় দর্শন

পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের ব্যবসায়ী স্বপন ফকির (৩২) উদ্ধার হয়েছে। মঙ্গলবার রাতে গলাচিপা উপজেলার গোলখালী এলাকা থেকে তাকে জেলেরা উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে বলে জানা গেছে। বর্তমানে তিনি গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

পরিবারের দাবি, উদ্ধারের সময় স্বপনের হাত-পা ও চোখ বাঁধা ছিল এবং মুখ কসটেপ দিয়ে পেচাঁনো ছিল।
গত রোববার রাতে উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের চরলতা গ্রামের এ ভূষা মাল ব্যবসায়ী স্বপন নিখোঁজ হয়। পরিবারের ভাষ্য ছিল, স্বপনকে অপহরণ করে তাকে দিয়েই মোবাইলে পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। নিখোঁজের এ ঘটনায় সোমবার সকালে রাঙ্গাবালী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

স্বপনের বোন জামাই ইদ্রিস মুন্সি বলেন, ‘গোলখালীর ঠোডায় হাত-পা ও চোখ এবং মুখ কসটেপ দিয়ে বাঁধা অবস্থায় রাস্তার ঢালে স্বপনকে ফেলে গেছে। স্থানীয় জেলেরা মঙ্গলবার রাত সাড়ে ১১ টায় তাকে পাইছে। আমরা গিয়েছি রাত দেড়টায়। গিয়ে কসটেপ ও নেকড়া (ছেঁড়া কাপড়) পেয়েছি। হাত-পা বাঁধা ছিল নেকড়া দিয়ে। মুখ বাঁধা ছিল কসটেপ দিয়ে। সে এখন গলাচিপা হাসপাতালে ভর্তি।’পরিবারের লোকজন বলছে, তাকে ৪-৫ জন লোকে নিয়ে গিয়েছিল। খাওয়া-দাওয়া করায়নি। মারধর করছে। পরে মাছ ধরতে গিয়ে জেলেরা তাকে পায় এবং পরিবারকে জানায়।

তদন্ত কর্মকর্তা রাঙ্গাবালী থানার এসআই আল আমিন বলেন, ‘পরিবারের লোকজন জানিয়েছে স্বপনকে ওই অবস্থায় পাওয়া গেছে। তবে আমাদের তদন্ত এখনও অব্যাহত আছে। এটি অপহরণ নাকি কোন নাটকীয়তা আছে, এটা আমরা তদন্ত করছি। সে আসছে, এখন আমাদের তদন্তে সুবিধা হবে।’উল্লেখ্য, ব্যবসায়ী স্বপন নিখোঁজের পর পরিবারের দাবি ছিল, শুক্রবার ডাল বিক্রি করতে পার্শ্ববর্তী উপজেলা গলাচিপায় যান ভূষা মাল বিক্রেতা স্বপন।

পরে রোববার বিকেল সাড়ে ৪ টায় নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পৌনে ৯ টায় খেয়া পার হয়ে উত্তর চরলতা গাছবন এলাকা পৌঁছায় সে। এরপর রাত ১১ টা ৪৮ মিনিটে বোন হোসনেয়ারা বেগমের মুঠোফোনে স্বপনের ব্যবহৃত মোবাইল থেকে একটি কল আসে। কলটি রিসিভ করলে অপর প্রান্ত থেকে কান্নাকাটি নিজের জীবন বাঁচাতে বোনকে মুক্তিপণের এক লাখ টাকা জোগাড় করে দিতে আকুতি করেছিল স্বপন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu