1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

প্রধানমন্ত্রীকে কটুক্তির প্রতিবাদে পটুয়াখালীতে আওয়ামীলীগের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : শনিবার, ৪ জুন, ২০২২
  • ২৪১ সময় দর্শন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিভিন্ন কটুক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে আওয়ামীলীগের দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

আজ শনিবার সকাল ১১ টায় নিউমার্কেট ডিসি লঞ্চঘাট মাঠে জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ কাজী আলমগীর এর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক এ্যাডভোকেট হারুন অর রশিদ এর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সংসদ সদস্য অধ্যাপিকা কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ সুলতান আহমেদ মৃধা, যুগ্ম সাধারন সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট উজ্জ্বল বসু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক তসলিম সিকদার, অর্থ বিষয়ক সম্পাদক গাজী হাফিজুর রহমান সবির, খন্দকার সামসুল ইসলাম বাবুল, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাকিয়া সুলতানা বেবী, সাংগঠনিক সম্পাদক মিতু সিকদার, জেলা যুবলীগের সভাপতি এ্যাডভোকেট সহিদুল ইসলাম, সাধারন সম্পাদক এ্যাডভোকেট সৈয়দ মো: সোহেল, পৌর শাখা আওয়মীলীগের সভাপতি শাহ জালাল খান, সাধারন সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. তারিকুজ্জামান মনি, জেলা কৃষক লীগের সভাপতি গাজী আলী হোসেন, সাধারন সম্পাদক সরদার সোহরাব হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ শাহানুর হক, সাধারন সম্পাদক এ্যাডভোকেট রিফাত হাসান সজিব, ইটবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, কালিকাপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী সালমা জাহান প্রমুখ।

https://youtu.be/C49HmTn2R5s

প্রতিবাদ সমাবেশে বক্তারা বিএনপির নেতা কর্মী কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিভিন্ন কটুক্তি ও হত্যার হুমকির তীব্র প্রতিবাদ জানিয়ে বিএনপির সমালোচনা করেন এবং বিএনপি-জামাত জোটের সন্ত্রাসী কর্মকান্ড রাজপথে মোকাবেলা করার জন্য আওয়ামীলীগসহ সকল অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে প্রস্তুত থাকার আহবান জানান জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ কাজী আলমগীর।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu