1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

প্রচন্ড লড়াইয়ের মুখে পূর্বাঞ্চল থেকে পিছু হটেছে রুশ সৈন্যরা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ৪ জুন, ২০২২
  • ১৪৪ সময় দর্শন

ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে শুরু হওয়া এই অভিযান ১০০ দিন অতিক্রম করলো। রাশিয়ার ছোঁড়া বোমা আর রকেটে কেঁপে উঠছে ইউক্রেনের বিভিন্ন শহর। এরইমধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।

চলমান এই যুদ্ধে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনবাস অঞ্চলে রাশিয়ার সৈন্যরা কামান হামলা চালিয়েছে। তারা দেশটির সেভারোদনেৎস্ক নগরীতে প্রচন্ড যুদ্ধের মুখে পড়েছে।
এদিকে স্থানীয় গভর্ণর বলেন, সেখানে প্রতিরোধ যুদ্ধের মুখে রুশ বাহিনী কিছুটা পিছু হটেছে।

আজ শনিবার এএফপির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

চলমান যুদ্ধে ইউক্রেনে কয়েক হাজার মানুষকে হত্যা করেছে রুশ বাহিনী। যুদ্ধের কারণে লাখ লাখ মানুষ দেশ ছেড়ে পালিয়েছে। দেশটির বিভিন্ন শহর ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

রুশ বাহিনীর প্রধান লক্ষ্য ছিল ইউক্রেনের রাজধানী কিয়েভের দখল নেয়া। তবে ইউক্রেন বাহিনীর প্রচন্ড প্রতিরোধের মুখে তা অনেকটা গতি হারানোয় তারা এখনো কিয়েভ দখল করতে পারেনি। ফলে বাধ্য হয়ে রুশ বাহিনী এখন দোনবাসসহ পূর্বাঞ্চল দখলের ওপর বেশি গুরুত্ব দিচ্ছে।

সেভারোদনেৎস্কর কিছু এলাকায় লড়াই চলছে। সেখানে ইউক্রেন বাহিনী ব্যাপক প্রতিরোধ গড়ে তুলেছে।

লুগানস্ক আঞ্চলিক গভর্ণর সার্গি গইদে শুক্রবার বলেন, ‘তারা (রাশিয়ার সৈন্য) এ অঞ্চলের পুরোপুরি দখল নিতে পারে নি।

তিনি আরো বলেন, সেখানে প্রচন্ড প্রতিরোধের মুখে আগ্রাসী বাহিনী ‘২০ শতাংশ’ পিছু হটেছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu