1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে অপহরন, ৭ দিন পর উদ্ধার,গ্রেফতার হয়নি কেউ

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ১৫৩ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় দশম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরনের অভিযোগ উঠেছে একই এলাকার সোহেল রানার বিরুদ্ধে।

এ ঘটনায় শিক্ষার্থীর বাবা আব্দুল জব্বার বাদি হয়ে গলাচিপা থানায় একটি অপহরন মামলা দায়ের করেন। এতে অভিযুক্ত সোহেল ও গোলখালী ইউনিয়নের পূর্বগোলখালী গ্রামের ইমরান সরদারসহ চারজনকে আসামী করা হয়। অভিযোগ পেয়ে ঘটনার সাত দিন পর পুলিশ ওই শিক্ষার্থীকে উদ্ধার করে জবানবন্দি গ্রহন শেষে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের আব্দুল জব্বার খানের মেয়ে দশম শ্রেণির শিক্ষার্থী।

গত বৃহস্পতিবার (২৬ মে) ওই শিক্ষার্থী এসএসসির মডেল টেষ্ট পরীক্ষা দিতে বিদ্যালয়ে যায়। এ সময় অভিযুক্ত সোহেল ও তার সঙ্গীরা ওই শিক্ষার্থীকে গলাচিপা পৌরসভার টি এন্ড টি রোড থেকে জোরপূর্বক অপহরন করে নিয়ে যায়। শিক্ষার্থীর পরিবার অনেক খোঁজাখুঁজি করার পরে না পেয়ে মেয়েটির বাবা আব্দুল জব্বার গলাচিপা থানায় লিখিত অভিযোগ করেন।

এ বিষয়ে শিক্ষার্থীর মামা মাইনুল ইসলাম বলেন, আমি আমার ভাগ্নিকে পেয়েছি কিন্তু যারা আমার ভাগ্নিকে অপহরন করলো পুলিশ তাদেরকে এখনোম গ্রেফতার করতে পারেনি। এনিয়ে আমার বোনের পরিবার আতঙ্কিত অবস্থায় রয়েছে। আমি চাই যারা আমার ভাগ্নিকে অপহরন করছে তাদের যথাযথ বিচার হয়।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর শওকত আনোয়ার জানান, সোহেল রানা বিভিন্ন সময় প্রেমের প্রস্তাবসহ ওই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করে আসছিল। পরে প্রেমের প্রস্তাবে রাজি না হলে সোহেল ও তার সঙ্গীরা দশম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীকে জোরপূর্বক অপহরন করে নিয়ে যায়।

পরে ওই শিক্ষার্থীকে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে গোলখালী ইউনিয়ন হতে উদ্ধার করা হয়।তিনি আরও জানান, অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu