1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সুনামগঞ্জে ৩১ ঘণ্টা পর উদ্ধার হল নদীতে নিখোঁজ নূর হোসেনের লাশ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ১১৪ সময় দর্শন

অবশেষে সুনামগঞ্জে রোহিঙ্গার চর নদীতে নিখোঁজ হওয়া নূর হোসেনের (৩০) লাশ ৩১ ঘণ্টা পরে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে রোহিঙ্গার চর নদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে সুনামগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

নূর হোসেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত ছালাম গাজীর ছেলে। তিনি একটি বালুর জাহাজে কাজ করতেন। এর আগে সিলেট থেকে বালু আনার জন্য বুধবার বিকাল ৪টার দিকে ঢাকা থেকে জাহাজ নিয়ে যাওয়ার সময় সুনামগঞ্জের রোহিঙ্গার চর নদীতে বিদ্যুতের তারের সাথে ধাক্কা লেগে নূর হোসেন নদীতে পড়ে নিখোঁজ হন। সুনামগঞ্জ থানা পুলিশ নূর হোসেনের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট ও ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করবেন বলে জানিয়েছে নিহতের পরিবার।

এ বিষয়ে নিহত নূর হোসেনের বড় ভাই মো. রিন্টু গাজী বলেন, রোহিঙ্গার চর নদীতে নূর হোসেনের নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই।

অনেক খোঁজাখুঁজির পরে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশ ও ডুবুরিরা নদীতে আমার ভাইয়ের লাশ ভাসতে দেখেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে লাশ শনিবার সকালে গ্রামের বাড়ি চরবিশ্বাসে নেওয়া নূর হোসেনের লাশ। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu