1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

২০ শতাংশ এলাকা এখন রাশিয়ার দখলে: জেলেনস্কি

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ১২৬ সময় দর্শন

গত তিন মাসের যুদ্ধে ইউক্রেনের প্রায় ২০ ভাগ অঞ্চল রুশ বাহিনীর নিয়ন্ত্রণে চলে গেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার পূর্ব ইউরোপের দেশ লুক্সেমবার্গের পার্লামেন্ট সদস্যদের উদ্দেশে দেওয়া এক ভিডিওবার্তায় এ তথ্য দিয়েছেন তিনি। দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব রক্ষায় ইউরোপকে ইউক্রেনের পাশে থাকার আহ্বানও জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।

ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ইউক্রেনের অস্তিত্ব বিপন্নের মুখে।

আগ্রাসনকারী বাহিনী ইতোমধ্যে দেশের ২০ ভাগ অঞ্চলের দখল নিয়ে ফেলেছে। নিজেদের পুরো সামরিক শক্তি নিয়ে ইউক্রেন দখলে নেমেছে রাশিয়া। নিজেদের জীবন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের এখন ব্যাপক শক্তিশালী ও বিশাল রুশ বাহিনীর সঙ্গে লড়তে হচ্ছে।
‘লুক্সেমবার্গের এমপিদের মাধ্যমে আমি ইউরোপের সবাইকে এই বার্তা দিতে চাই যে, এই যুদ্ধে আপনারা ইউক্রেনের পাশে থাকুন, ন্যায়ের পক্ষে থাকুন। ’

এর আগে, ১ জুন মার্কিন সংবাদমাধ্যম নিউজম্যাক্স টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি জানিয়েছিলেন, ইউক্রেনে চলমান সামরিক অভিযানে হামলার তেজ বাড়িয়েছে রুশ বাহিনী।

দেশটির পূর্বাঞ্চলে এবং দক্ষিণাঞ্চলীয় দুই প্রদেশ দনেতস্ক ও লুহানস্কে রুশ সেনাদের গুলি ও গোলার আঘাতে প্রতিদিন ৬০ থেকে ১০০ জন ইউক্রেনীয় সেনা নিহত হচ্ছেন এবং আরও প্রায় ৫০০ সেনা আহত হচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।
সূত্র: জেরুজালেম পোস্ট

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu