1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নির্বাচনকে ব্যর্থ করার ক্ষমতা বিএনপির নেই : নানক

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ১১৬ সময় দর্শন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপি-জামায়াত অপশক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা লাশ চায়, লাশের রাজনীতি করে, দেশকে অস্থিতিশীল করতে চায়। কিন্তু যতই ষড়যন্ত্র করুন কোনো লাভ নেই, নির্বাচনকে প্রতিহত করার ক্ষমতা আপনাদের নেই।

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘প্রধানমন্ত্রী মানবতার মা জননেত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ বিএনপি’র অন্যান্য সহযোগী সংগঠনগুলো সাম্প্রতিককালে যে সকল অশালীন ও কুটুক্তিপূর্ণ বক্তব্যসহ হত্যার হুমকি করেছে তার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ’ তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, ২২ সালে দাঁড়িয়ে বিএনপি-জামায়াত ৭৫ এর স্বপ্ন দেখে। ‘৭৫ এর হাতিয়ার গর্জে উঠুক আরেক বার’ এই স্লোগান দিয়ে শেখ হাসিনাকে হত্যার হুমকি দেখায়। মনে রাখবেন মির্জা ফখরুল সাহেব, এই বাংলাদেশ আর কোনো দিন ৭৫ ঘটতে দেয়া হবে না।

তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্য বলেন, মির্জা ফখরুল সাহেব কোন পথে হাঁটবেন সিদ্ধান্ত নিতে হবে আপনাদের। ষড়যন্ত্রের পথে হাঁটবেন না গণতন্ত্রের পথে হাঁটবেন। গণতন্ত্রের পথে হাঁটলে নির্বাচন কমিশনকে মানতে হবে। স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে। নির্বাচন সংবিধান অনুযায়ী যথা সময়ে হবে। নির্বাচনকে ব্যর্থ করার, প্রতিহত করার ক্ষমতা আপনাদের নাই।

বিএনপি উদ্দেশ্য আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, আজকে খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত আসামী। ২১ শে আগস্ট ২০০৪ সালে গ্রেনেড মেরে হত্যার চেষ্টা করেছিলেন। শেখ হাসিনা নাজিমুদ্দিন রোডের কারাগার থেকে বেগম খালেদা জিয়াকে বাড়িতে এনে রেখেছেন, চিকিৎসা দিচ্ছেন। তাদের রহমান দণ্ডপ্রাপ্ত আসামী। তিনি লন্ডনের সুরম্য অট্টালিকায় থাকছে দেশের টাকা লুট করে। সেখান থেকে লাদেনের ভূমিকা পালন করে কোনো লাভ হবে না।

নানাক বলেন, পদ্মাসেতু নিয়ে যে ষড়যন্ত্র হয়েছিলো শেখ হাসিনা সে ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিয়ে আগামী ২৫ তারিখ স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধনের মধ্য দিয়ে পরিস্কারভাবে জানিয়ে দিলো দেশ এগিয়ে চলছে, এগিয়ে যাবে। বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথকে ভয় পায় না। এই দল রাজপথের দল। ফখরুল সাহেব আসুন দেখে যান, রাজপথ আজ যুব মহিলা লীগের দখলে আছে।

সমাবেশে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশের আপামর জনতার দল। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে আছে এবং থাকবে। সন্ত্রাসীরা যদি এই বাংলাদেশে বিএনপি এবং জামায়াতের নেতৃত্বে আবারও নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা করে দলের নেতা কর্মীরা জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করবে।

তিনি বলেন, প্রকৃতপক্ষে আজকে যখন নিজস্ব টাকায় পদ্মা সেতু হয়ে গেছে, তখন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত পলাতক চেয়ারম্যান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরদের মাথা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ হয়ে তাদের সমালোচনা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভরে গেছে। তাদের লজ্জায় মাথা হেট হয়ে গেছে। এই জন্য তারা বাংলাদেশের ভিন্ন রকমের একটা পরিস্থিতির সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে। যাতে যাতে মানুষের মধ্যে আজকে যে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আনন্দ বিরাজ করছে, সেটিকে তারা নষ্ট করতে চায়। জনগণের প্রতিপক্ষ স্বাধীনতা বিরোধীদের প্রতিহত করতে আওয়ামী লীগ নেতাকমীরা বদ্ধপরিকর।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu