1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

এই দুর্গম গিরি কান্তার মরু পার হতে হবে : ফখরুল

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২৫ মে, ২০২২
  • ১১৭ সময় দর্শন

ঘুমের ও প্রেমের গান নয় এখন জেগে ওঠার গান গাইতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বলেছেন, বর্তমান ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা যে ভয়াবহ অবস্থার মধ্যে আছি, তা থেকে বেরিয়ে আসার জন্য আসুন আমরা সেই গান এক সঙ্গে গাই- বল বীর—/বল উন্নত মম শির। আর কোথাকার সেই ঘুমের গান এবং প্রেমের গান দিয়ে এখন হবে না, এখন জেগে ওঠার গান গাইতে হবে।

বুধবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অন্তরীণ, আমাদের নেতা তারেক রহমান দেশের বাইরে নির্বাসিত অবস্থায় আছেন, আমাদের গণতন্ত্রকামী ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে মামলা। আর গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা ঘটছে, এই যুগেও তা আমাদের দেখতে হয়! নারীদের উপর চরম নির্যাতন করা হচ্ছে। এখানেই নজরুল সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। এখানেই জেগে উঠতে হবে।

কাজী নজরুল ইসলামের প্রতি স্মৃতিচারণ করে ফখরুল বলেন, বাংলাদেশের বর্তমান সময়ে নজরুল এতো বেশি প্রাসঙ্গিক যে প্রায়ই তার কথা মনে পরে এবং তার কথা উচ্চারণ করতে ইচ্ছে করে। আজকে এই দুর্গম গিরি কান্তার মরু পার হতে হবে।

‘এই যে দু:শাসন, ফ্যাসিবাদ, অন্যায়, অত্যাচার এবং নির্যাতনে সমস্ত বাংলাদেশকে গ্রাস করে ফেলেছে- এখান থেকে বেরোতে হবে। ’

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঢাকা সাংবাদিক ইউনিয়ন একাংশের সাবেক সভাপতি কবি আবদুল হাই শিকদার সভার সভাপতিত্ব করেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu