1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ইভিএমে কারচুপির সুযোগ নেই : দাবি প্রযুক্তিবিদদের

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২৫ মে, ২০২২
  • ১২৪ সময় দর্শন

ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটের ফলাফল পরিবর্তন করা সম্ভব নয় বলে মত দিয়েছে প্রযুক্তি বিশেষজ্ঞরা। নির্বাচন কমিশনে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান প্রযুক্তিবিদ অধ্যাপক এম কায়কোবাদ ও ড. জাফর ইকবাল।

আজ বুধবার সকাল সাড়ে দশটায় নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে মূলত কারিগরি কমিটির কাছ থেকে ইভিএমের ত্রুটি ও নিরাপত্তা সম্পকিত বিষয় জানতে চান আমন্ত্রিত অতিথিরা।

এছাড়া ইভিএম কীভাবে আস্থা ফেরানো যায় সে বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠকে।
অধ্যাপক ড. জাফর ইকবাল বলেন, ইভিএম চমৎকার একটা মেশিন। নিজের দেশের ওপর আত্মবিশ্বাস রাখতে হবে। ইভিএম এ বায়োমেট্রিক পদ্ধতি থাকায় এটা পারফেক্ট, এটা সহজভাবে চালানো সম্ভব। যন্ত্র কখনো শতভাগ নিরাপদ হয় না তবে এই মেশিন দেখে আমরা সন্তুষ্ট।

তিনি আরও বলেন, ইভিএম এ ম্যানুপুলেট করা সম্ভব নয়। মেশিনে ভয় নাই তবে রাজনৈতিক দলের মনে ভয় থাকতে পারে। এই মেশিনে কাস্টমাইজড করে ফলাফল বদলানো সম্ভব নয়।

বুয়েটের সাবেক অধ্যাপক এম কায়কোবাদ বলেন, ‘কোন মেশিনকে শতভাগ বিশ্বাস করা যায় না তবে এই মেশিনে কেউ ইচ্ছে করলেই ম্যানুপুলেট করা সম্ভব নয়। আমি নিশ্চিত হয়ে বলছি ইভিএম ভালো মেশিন। আমরা পরামর্শ দিয়েছি, ইভিএম শুধু ভোটই নয়, ভোটের নানা তথ্য যেন যুক্ত করা হয়’।

ইভিএম নিয়ে পরীক্ষা করার জন্য আরও কয়েকজন বিশেষজ্ঞকে ডাকা হবে বলে জানিয়েছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। যেসব রাজনৈতিক দলের এই মেশিন নিয়ে আপত্তি আছে তাদেরকে বিশেষজ্ঞ দল নিয়ে এসে ইভিএম পরীক্ষা করে দেখার জন্য আমন্ত্রণ জানাবেন বলেও জানান তিনি।

তিনি বলেন, বিশেষজ্ঞ টিমের সাথে আরও বৈঠকের পরেই নির্বাচনে ইভিএম ব্যবহার প্রশ্নে সিদ্ধান্ত নেয়া হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu