1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পদ্মা সেতু হাসিনার শাড়ির আঁচলের টাকায় নয়, জনগনের ট্যাক্সের টাকায় নির্মিত হয়েছে রিজভি

লালমনিরহাট প্রতিনিধি।।
  • আপডেটের সময় : সোমবার, ২৩ মে, ২০২২
  • ১৩৮ সময় দর্শন

বিএনপি’র সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভি আহমেদ বলেন, আ’লীগের ষড়যন্ত্রের নির্বাচনে বিএনপি কখনোই অংশ নিবে না। পদ্মা সেতু শেখ হাসিনার শাড়ির আঁচলে বাঁধা টাকায় করেননি। জনগনের ট্যাক্সের টাকায় পদ্মা সেতু নির্মিত হয়েছে, তাহলে তার এত গর্ব কিসের? প্রধানমন্ত্রী এখন পাগল হয়ে গেছেন, তার তো আজ গনভবনে নয়, তার পাবনায় থাকার কথা।

সোমবার(২৩ মে) বিকেলে লালমনিরহাটের বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে রংপুর বিভাগীয় জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় সেমি ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভি আহমেদ বলেন, বেগুনের দাম বেশি তাই প্রধানমন্ত্রী বলেন মিষ্টিকুমড়ার বেগুনি খাই। মিষ্টিকুমড়ার বেগুনি হবে কি করে?। তিনি(প্রধানমন্ত্রী) বলেছেন, তেল ছাড়া রান্না করা যায়। তাহলে আপনি প্রধানমন্ত্রী ছাড়াও তো দেশ চলানো যায়। সুষ্ঠ নির্বাচন দিলে যেই ক্ষমতায় আসুক সেই থাকবে। শেখ হাসিনাকে তো প্রধানমন্ত্রী থাকতেই হবে। এমন তো কোন কথা নয়। আপনি থাকার কারনে গনতন্ত্র ধ্বংস, ভোট ধ্বংস, দিনের ভোট রাতে হয়, ভোট কেন্দ্র মানুষ নেই, আছে কুকুর গরু ছাগল তারা ভোট কেন্দ্রে থাকেন। এই হলো ভোট, নির্বাচন, এই হলো গনতন্ত্র।

রিজভি বলেন, দেখবেন হঠাৎ করে কোন মানুষ যদি অনেক টাকা পেয়ে যায়। তখন তার মাঝে পাগলামি শুরু হয়। তাদের আমলে ১১ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। এটা আওয়ামীলীগ করেছে। তাই তাদের মাঝে একটা পাগলামি চেপে বসেছে। তারা আজ উদ্ভট কথা বলছে।

রিজভি বলেন, খেলাধুলার সাথে মানুষের সুস্থতার সম্পর্ক আছে। একজন রাজনীতিক কর্মী যদি খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকে তবে সে ভাল আদর্শবাদি দক্ষ রাজনৈতিক কর্মী হিসেবে গড়ে উঠবে। এত সুন্দর আয়োজন আগে জানলে এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দাওয়াত দিতে বলতাম। তাহলে তার মাঝে সুস্থতা ফিরে আসত। আমি তার মাঝে কোন সুস্থতা দেখিনা।

রিজভি আরও বলেন, প্রধানমন্ত্রী হিসেবেই নয়, একজন সুস্থ্য মানুষ হিসেবে কখনই বলতে পারেন না। সাবেক প্রধানমন্ত্রী ও স্বাধীনতার ঘোষকের স্ত্রীকে পদ্মা নদীতে টুস করে চুবিয়ে আবার তুলবেন। এটা কিভাবে বলেন। অসুস্থ্য ছাড়া কোন সুস্থ্য মানুষ কখনই এভাবে বলতে পারেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাঝে আমি সুস্থতার কোন লক্ষন দেখি না। পাগলামি ছাড়া।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি’র সিনিয়র মহাসচিব বলেন, নিরপেক্ষ সরকার দিতে হবে। তারাও তত্ত্বধায় সরকারের জন্য আন্দোলন করেছিল। তারাই আবার তত্ত্বধায়ক সরকার পরিবর্তন করলো কেন? সুতরাং তত্ত্ববধায়ক সরকার দিতে হবে। নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না করলে হাসিনা সরকারের পাতানো নির্বাচনে বিএনপি’র অংশ গ্রহন করার প্রশ্নেই উঠে না।

বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুর হাবিব দুলু’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রংপুর জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম, রংপুর মহানগর বিএনপি’র আহবায়ক সামসুজ্জামান সামু, লালমনিরহাট জেলা বিএনপি’র সম্পাদক হাফিজুর রহমান বাবলা, সদর বিএনপি’র আহবায়ক একেএম মমিনুল হকসহ রংপুর বিভাগের বিএনপি’র নেতার্কমীরা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu