1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ধ্বংসস্তূপ থেকে দাঁড়িয়ে লিটন-মুশফিকের সেঞ্চুরি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : সোমবার, ২৩ মে, ২০২২
  • ১৫২ সময় দর্শন

ঢাকা টেস্টের প্রথম ইনিংসের প্রথম সেশনটা বাংলাদেশের ব্যাটসম্যানদের উপর তাণ্ডব চালিয়েছিল শ্রীলঙ্কার বোলাররা। দুমড়েমুচড়ে দিয়েছিল বাংলাদেশের ব্যাটিং লাইন। সেই ধ্বংসস্তুপ থেকে মুশফিক-লিটন টেনে তুলে স্বাগতিকদের। দুই জনের ব্যাটে চড়ে বড় স্কোরের স্বপ্ন দেখছে বাংলাদেশ দল।

তবে তার আগেই লিটনের ব্যাটে ধরা দেয় ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি।
এরপরই সেঞ্চুরির দেখা পান চট্টগ্রাম টেস্টের সেঞ্চুরিয়ান মুশফিকুর রহীমও। মুশফিক তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারে নবম সেঞ্চুরি। ২১৮ বলে ১১ চারে সেঞ্চুরি করেন মুশফিক। এই নিয়ে টানা দুই টেস্টে সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করলেন ৩৪ বছর বয়সী অভিজ্ঞ এই ব্যাটার। এর আগে ১৫০ বল খেলে ১৩ চারে লিটনও দেখা পান সেঞ্চুরির।

মিরপুরে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে যেন একই সমান্তরালে হাঁটছেন দুই বাংলাদেশি ব্যাটার লিটন ও মুশফিক। লাঞ্চ বিরতি কাটিয়ে এসে প্রথমে অর্ধশতক তুলে নেন লিটন। এরপর লিটনের পথে ধরে ঐ সেশনেই ফিফটির দেখা পান মুশফিকও। দুই ব্যাটারের ফিফটিতে ভালো অবস্থানে থেকে চা পানের বিরতিতে যায় বাংলাদেশ।

চা পানের বিরতি থেকে এসে সাবলীল ভঙ্গিমায় ব্যাট চালিয়ে শতরানের মাইলফলক স্পর্শ করেন লিটন। সমান্তরালে থাকা মুশফিকও সেঞ্চুরি তুলে নিতে ভুল করেননি। তবে লিটনের চেয়ে মুশফিকের শতকে ছিল কিছুটা ধীর গতি। ১৪৯ বলের মোকাবিলায় ক্যারিয়ারের তৃতীয় শতক তুলে নেন লিটন। আর ক্যারিয়ারের নবম সেঞ্চুরি করতে মুশফিকের প্রয়োজন হয় ২১৮ বল। ১১টি বাউন্ডারির সাহায্যে চট্রগ্রামের পর ঢাকায়ও সেঞ্চুরি করলেন মুশফিক।

আর মাত্র একটি শতকের দেখা পেলে টেস্টে তৃতীয় বাংলাদেশি হিসেবে সেঞ্চুরির সংখ্যা দুই অঙ্কের ঘরে নিয়ে যেতে পারবেন মুশফিক। ক্রিকটের দীর্ঘতম এই সংস্করণে বাংলাদেশ হয়ে সর্বোচ্চ ১১টি সেঞ্চুরির মালিক মুমিনুল হক। দ্বিতীয় সর্বোচ্চ ১০টি শতক আছে ওপেনার তামিম ইকবালের ঝুলিতে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu