নাটোরের সিংড়ায় ভূমি সেবা সপ্তাহ ২০২২ শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ সকাল ১১ টায় সহকারি কমিশনারের কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম।
সহকারি কমিশনার (ভূমি) মোঃ আল ইমরান এর সভাপতিত্বে, উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, সিংড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, মিজানুর রহমান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিক, ভূমি দপ্তরের কর্মকর্তা, কর্মচারী বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ইউ এন ও এম এম সামিরুল ইসলাম বলেন, বর্তমান সরকার ভূমি বিভাগে সেবা দিতে সর্বপ্রকার ব্যবস্থা করেছে।
হয়রানি বন্ধে অনলাইন সেবা দিচ্ছে।
বাড়িতে বসে স্বল্প সময়ে সেবা গ্রহীতারা সেবা পাচ্ছে।
এসময় জমির মালিকদের মাঝে মূল দলিল হস্তান্তর করা হয়।