1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় মিথ্যা মামলা থেকে বাঁচতে মা-ছেলের আকুতি

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ১৩৮ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপায় মিথ্যা মামলা থেকে বাঁচার আকুতি জানিয়েছে মা ও ছেলে। ঘটনাটি ঘটেছে উপজেলার গলাচিপা সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড কালিকাপুর গ্রামের হানিফ প্যাদা বাড়িতে। ঘটনা সূত্রে ও মা ফেরেজা বেগম জানান, প্রায় চার মাস আগে আমার ছেলে মো. সোহাগ প্যাদার সাথে পানপট্টি ইউনিয়নের তুলাতলী গ্রামের গাজী বাড়ির শাহজাহান গাজীর মেয়ে ছালমা বেগমের সাথে ইসলামি শরিয়ত মোতাবেক বিবাহ হয়। বিবাহের পর থেকে আমার ছেলের বউয়ের বাবা-মায়ের কথামত চলাফেরা করে। আমার ছেলেকে স্বামীর মর্যাদা দেয় না।

মেয়ে প্রায়ই আমার ছেলেকে না বলে এখানে সেখানে চলে যায়। এ নিয়ে একাধিকবার বসাবসি হলেও কোন সুরহা হয় নি। তিনি আরও জানান, আমি গাজী কালুর আশেকান (মুরিদ)। আমার বাসায় গাজী কালুর আসন আছে। আমি পর্দা করি।

কিন্তু আমার পুত্রবধূ পর্দায় থাকতে চায় না। কথায় কথায় আমাদেরকে মামলা করবে বলে জানায়। আমি অনেকবার ইউনিয়ন পরিষদে বিচার দিলেও কোন সুরহায় পৌঁছতে পারি নাই। আমার ছেলের শ্বশুর বাড়ির লোকজন আমাদেরকে বিভিন্ন লোকজন দিয়ে হুমকি দিয়ে আসছে। এখন আমি কি করব বুঝতে পারছি না। এ বিষয়ে ছেলের বাবা হানিফ প্যাদা জানান, আমি একজন দিনমজুর গরিব মানুষ। মানুষের সাথে কাজ করে কোন রকম চলি। আমার ছেলে আমার সাথেই থাকে। কিন্তু আমাদেরকে আমার বেয়াই বাড়ির লোকজন মিথ্যা মামলা করার হুমকি দিয়ে আসছে। আমি পরিবার নিয়ে ভয়ে আছি।

আমি এ থেকে বাঁচতে চাই এবং একটা সুরহা হলে ভাল হয়। এ বিষয়ে ছেলে মো. সোহাগ প্যাদা বলেন, বিবাহের এক মাস পর্যন্ত আমার স্ত্রী আমার কথামতোই চলে। কিন্তু পরে আমার স্ত্রী তার বাবা মায়ের কথামত চলে। তাদের বাড়িতে নিয়ে রাখতে চায় আমাকে। তা না হলে আমাদের নামে মামলা করবে বলে জানায়। আমি আমার বাবা মায়ের বাড়িতে থাকতে চাই। এ বিষয়ে মেয়ের বাবা শাহজাহান গাজীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার মেয়েকে ওরা কষ্ট দেয়। তাই আমার কাছে এনে রেখেছি।

এ বিষয়ে মেয়ে ছালমা বেগম বলেন, আমি আমার বাবার বাড়িতে আমার স্বামীকে নিয়ে থাকতে চাই। আমি আমার বাবার কাছে আছি। এ বিষয়ে তুলাতলি গ্রামের ইউপি সদস্য আনোয়ার হাওলাদার বলেন, আমি বিষয়টি শুনেছি, চেয়ারম্যানকে জানানো হবে। গলাচিপা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন টুটু বলেন, দু’পক্ষকে ইউনিয়ন পরিষদে ডেকে মীমাংসার ব্যবস্থা করা হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu