1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

দাবদাহে পুড়ছে দিল্লি

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ১৬ মে, ২০২২
  • ১৩৭ সময় দর্শন

তীব্র দাবদাহে পুড়ছে ভারতের রাজধানী দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও হরিয়ানার বিভিন্ন অঞ্চল। অন্যদিকে দেশটির সর্বদক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় প্রবল বর্ষণ চলছে।

ইতোমধ্যে ওই রাজ্যের ৫ জেলায় জারি করা হয়েছে ভারি বর্ষণজনিত সতর্কতা।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রোববার রাজধানীতে তাপমাত্রা পৌঁছেছে ৪৯ ডিগ্রি সেলসিয়াসে।

দিল্লির উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর মুঙ্গেশপুর ও দক্ষিণপশ্চিমাঞ্চলীয় শহরে তাপমাত্রা ছিল যথাক্রমে ৪৯ দশমিক ২ এবং ৪৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এই দিন সফদরজং ব্যতীত দিল্লির অধিকাংশ অঞ্চলে তাপমাত্রা ছিল ৪৭ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। সফদরজংয়ে রোববার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
তবে দিল্লির অন্যান্য অংশের চেয়ে কম থাকলেও রোববার চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা দেখেছে সফদর জং।

এই পরিস্থিতিতে দিল্লির বাসিন্দাদের খুব জরুরি প্রয়োজন ব্যাতীত ঘরের বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর।

দিল্লি ছাড়াও ভারতের উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান ও হরিয়ানার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। রোববার এসব রাজ্যের অনেক অঞ্চলে তাপমাত্রার পারদ ৪৭ ডিগ্রি সেলসিয়াসের ঘর ছাড়িয়ে গেছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu