1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

রাজনৈতিক কর্মসূচির নামে আগুন সন্ত্রাস নয়: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : সোমবার, ১৬ মে, ২০২২
  • ১২৫ সময় দর্শন

রাজনৈতিক কর্মসূচির নামে ঢাকা মহানগর এলাকায় কেউ যাতে আগুন সন্ত্রাস বা নাশকতা করতে না পারে সেদিকে পুলিশ কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। নির্বাচনকে সামনে রেখে ঢাকা শহরে রাজনৈতিক কর্মসূচি বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে আজ সোমবার সকালে রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশনা দেন।

কমিশনার বলেন, আইন-শৃঙ্খলার যাতে অবনতি না ঘটে সে দিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রকৃত অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসতে হবে।

দায়িত্বপ্রাপ্ত সবাইকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। ঢাকা শহরের অপরাধ প্রতিরোধে সবাইকে আরও নিরলসভাবে কাজ করতে হবে। ডিএমপি কমিশনার শফিকুল ইসলামের সভাপতিত্বে ওই সভায় ডিএমপি সদরদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন বিভাগের ডিসি, এডিসি, রাজধানীর ৫০ থানার ওসি এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় এপ্রিলে রাজধানীজুড়ে সংঘটিত নানা অপরাধের পর্যালোচনা করেন পুলিশের কর্মকর্তারা। পাশাপাশি ভবিষ্যতে রাজনৈতিক কর্মসূচির নামে নাশকতা হলে তা ঠেকাতে নানা কৌশল নিয়েও আলোচনা হয়।

ডিএমপি কমিশনার গেল রমজান মাস ও ঈদে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক থাকার কথা উল্লেখ করে তিনি ডিএমপির সকল স্তরের অফিসার ও ফোর্সদের ধন্যবাদ জানান। ডিএমপি কমিশনার বলেন, চুরি-ছিনতাই প্রতিরোধ ও মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রাখতে হবে। ফুটপাত দখলমুক্ত রাখতে ক্রাইম বিভাগ ও ট্রাফিক বিভাগকে একসঙ্গে কাজ করার নির্দেশও দেন তিনি।

অপরাধ পর্যালোচনা সভায় গত এপ্রিলে ঢাকা মহানগরের আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ ভালো কাজের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার। গত মাসে ৮টি ক্রাইম বিভাগের মধ্যে প্রথম হয়েছে তেজগাঁও বিভাগ ও শ্রেষ্ঠ থানা হয়েছে রমনা থানা। ৯টি গোয়েন্দা (ডিবি) বিভাগের মধ্যে প্রথম হয়েছে গুলশান বিভাগ। ৮টি ট্রাফিক বিভাগের মধ্যে প্রথম হয়েছে লালবাগ ট্রাফিক বিভাগ। এছাড়াও ডিএমপির মিডিয়া অ্যান্ড পিআর বিভাগসহ সাতটি বিভিন্ন বিভাগ ও বিভিন্ন পদ মর্যাদার ১০২ জন কর্মকর্তা এবং ফোর্সকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।

অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্‌) কৃষ্ণ পদ রায়, অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামানসহ যুগ্ম কমিশনাররা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu