1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

‌‘দেশ শ্রীলঙ্কার মতোই হবে, ঋণের বোঝা জনপ্রতি ৪৭২ ডলার’

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ১৫২ সময় দর্শন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ‘সত্য কথা’ বলার জন্য ধন্যবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আমি ওবায়দুল কাদেরকে সাহেবকে ধন্যবাদ জানাতে চাই। কারণ তিনি সত্য কথা বলেছেন। তার দলের লোকেরা কোটি কোটি টাকা পাচার করেছে।

এ ধরনের লোকগুলো তাদের দলে আছে। এই দলের এমপি-মন্ত্রীরা দেশের টাকা লুট করে দেশের অর্থনীতিকে ভঙ্গুর করে দিয়েছে।
শুক্রবার (১৩ মে) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার জগ্ননাথপুর ইউনিয়নের খাগড়াবাড়ি এলাকায় ২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের সময় সহিংসতায় নিহত ও আহতদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান শেষে বিএনপি মহাসচিব সাংবাদিকদের এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচন কেমন হয়েছিল তা আপনারা দেখেছেন। জনগণ সেই নির্বাচনকে বর্জন করেছে। ১৫৪ জন সংসদ সদস্যকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। সে সময়ে নির্বাচনী সহিংসতায় এ এলাকায় দুইজন নিহত হন ও একজন আহত হন। প্রতি বছরের ন্যায় আজকে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা এসেছি।

তিনি বলেন, এ সরকারের অধীনে নির্বাচন হওয়ায় আজকে এই অবস্থা। আগামীতে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিয়ে নির্বাচন পরিচালনা করতে হবে। যাতে করে জনগণের ভোটের মাধ্যমে জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়ে আসতে পারে। আজকে দেশের অর্থনীতি একেবারে ভঙ্গুর। বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি নিজেই একজন বড় ব্যবসায়ী। বাংলাদেশের ব্যবসায়ীদের সম্পর্কে তার স্পষ্ট ধারণা থাকা উচিত ছিল।

বিএনপি মহাসচিব বলেন, সরকারি মদদে আজকে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বৃদ্ধি করেছে। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে বাণিজ্যমন্ত্রী ও সরকারের পদত্যাগ করা উচিত। তারা পুরোপুরিভাবে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। সর্বক্ষেত্রে দুর্নীতি, লুটপাট, স্বজনপ্রীতি ও ব্যর্থ রাষ্ট্র পরিচালনার দায়ে সরকারের পদত্যাগ করা উচিত।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হতে বাধ্য। শ্রীলঙ্কার মতোই বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে। ঋণের বোঝা অনেক বেড়ে গেছে। এটি জনপ্রতি ৪৭২ ডলার পড়ে যাচ্ছে। অতি শিগগিরই এ সমস্যাটি বাড়বে। মুদ্রাস্ফীতি বেড়ে যাবে।

এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর হোসেন, সদর উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu