1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আন্দোলনের হুমকি না দিয়ে নির্বাচনের প্রস্তুতি নিন: কাদের

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৫১০ সময় দর্শন

আন্দোলনের হুমকি না দিয়ে বিএনপিকে পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহবান জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজের দপ্তরে সমসাময়িক বিষয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

এ সময় দেশে এ মুহূর্তে আন্দোলনের বস্তুগত কোনো পরিস্থিতি বিরাজমান নেই, বিএনপির সাবজেক্টিভ কোনো প্রিপারেশনও নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ক্ষমতার পালাবদল চাইলে অন্য কোনো অলিগলি পথ না খোঁজে আগামী নির্বাচনের প্রস্তুতি নিন।

খালেদা জিয়ার মুক্তির জন্য নতুন করে বিএনপির আন্দোলনের হুমকি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গত ১০ বছর ধরে আন্দোলনের হাঁকডাক শুনছি। ইতোমধ্যে দেশের জনগণও তাদের আন্দোলনের সক্ষমতা দেখে ফেলেছে।

তিনি বলেন, বাস্তবে ৫০০লোক নিয়ে রাজপথে একটি মিছিলও এ পর্যন্ত খালেদা জিয়ার জন্য করতে পারেনি। এ ব্যর্থতা ঢাকবে কী করে?

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিকতা প্রদর্শন করে খালেদা জিয়ার বয়সজনিত বিষয়টি বিবেচনায় নিয়ে প্রথমে ছয় মাস, পরে আরও ছয় মাস জামিনের মেয়াদ বাড়িয়েছেন। তাই বলে এটি বিএনপির আন্দোলনের ফসল নয়, এটি শেখ হাসিনার মহানুভবতা ও মানবিকতার উদাহরণ।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা আন্দোলনের ডাক দিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে থাকলে কর্মীরা আন্দোলন করবেন কীভাবে? বিএনপির আন্দোলনের ডাক আষাঢ়ের তর্জন গর্জনেই সার!

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu