1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

১৭ ঘণ্টা পর ডিএনডি খালে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৭৬ সময় দর্শন

রাজধানীর ডেমরায় ডিএনডি খাল থেকে মানসিক প্রতিবন্ধী শিশু আকাশির (১৩) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে।

এর আগে বুধবার দুপুর দুইটার ডেমরার বামৈল এলাকায় চার বান্ধবী মিলে গোসল করতে নেমে শিশু আকাশি নিখোঁজ হয়।

মৃত আকাশি শেরপুরের নলিতাবাড়ী থানার চাঁদগাঁও গ্রামের মো. আনোয়ার হোসেনের মেয়ে। তার পরিবার ডেমরার বামৈল এলাকায় ভাড়া থাকতো।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের (ঢাকা অঞ্চল-৫) উপ-সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান বলেন, বুধবার দুপুর দুইটার দিকে বামৈল এলাকায় খালে গোসল করতে যায় আকাশি। এ সময় ডুবে গিয়ে নিখোঁজ হয় সে।

আকাশির খেলার সাথিরা বাড়িতে গিয়ে ভয়ে বিষয়টি গোপন রাখে। পরবর্তীতে বিকালে আকাশির মা-বাবা তাকে খুঁজে না পেয়ে তার বান্ধবীদের জিজ্ঞেস করলে তারা ভয়ে ভয়ে ডুবে যাওয়ার ঘটনা বলে।

খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের উদ্ধার টিম মেয়েটিকে খোঁজা শুরু করলেও রাত ১২টা পর্যন্ত তার সন্ধান মেলেনি।

পরে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার থেকে ডুবুরি দল ফের উদ্ধার অভিযান চালায়। নিখোঁজের ১৭ ঘণ্টা পর সকাল ৭টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu