1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জুনে ৫ বছরের শিশুদের টিকা প্রদান : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ১১৯ সময় দর্শন

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ৫ থেকে ১২ বছর বয়সী সব শিশুকে করোনার টিকা দেওয়া হবে। আগামী জুনের মাঝামাঝি সময়ে এ টিকা কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।

আজ শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জের গড়পাড়ার শুভ্র সেন্টারে আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘৫ বছর থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য ফাইজারের টিকা প্রস্তুত করা হয়েছে।

মায়েদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যবস্থা করেছেন’।
তিনি আরও বলেন, ‘দেশের অধিকাংশ মানুষকে টিকা দেওয়া হয়েছে। এখন সকলকে বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানাচ্ছি’।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে এখন করোনার মৃত্যুশূন্য অবস্থা রয়েছে। এ জন্য দেশের মানুষ স্বস্তিতে ঈদযাত্রা করতে পারছে। সুন্দরভাবে ঈদ করতে পারবে। করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর সুপরিকল্পিত ও সময়োপযোগী পদক্ষেপ বিশ্বের কাছ থেকে সুমান অর্জন করেছে। দেশের আর্থিক অবস্থাও ভালো’।

এ সময় জেলা প্রশাসক আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, জেলা পরিষদের প্রশাসক গোলাম মহীউদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালামসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস ধরা পড়ে। এরপর ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে সারাবিশ্বে। মহামারি করোনাভাইরাস এখন পর্যন্ত সারাবিশ্বে তান্ডব চালিয়ে যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করেছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu